মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম :
খাল খননে জলাবদ্ধতা কমবে, বাড়বে কৃষি উৎপাদন: সোহেল মঞ্জুর ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
মাধবপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু

মাধবপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু

smartcapture

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে সোনাই নদীর তীর দখল করে ২ কিলোমিটার জুড়ে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু করেছে উপজেলা প্রশাসন। রোববার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মল্লিকা দে’র উপস্থিতিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু হয়। মাধবপুর পৌরশহরে সোনাই নদীর দুপাড়ের জায়গা দখল করে স্থানীয় প্রভাবশালীরা পাকা ইমারত সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও বসত ভিটা গড়ে তোলে। এরফলে দিনে দিনে সোনাই নদী সংকোচিত হয়ে খালে পরিণত হয়। মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মল্লিকা দে বলেন, নদীর পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে এবং বাজারের মধ্যের খাস পুকুরটি অচিরেই দখলমুক্ত করা হবে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মতিউর রহমান খান বলেন, নদী পাড়ে যেসব অবৈধ স্থাপনা গড়ে উঠেছে এগুলো উচ্ছেদ করে জনচলাচলের জন্য উন্মুক্ত করা হবে। উচ্ছেদ কার্যক্রম চলমান থাকবে। উচ্ছেদের সময় পুলিশ প্রশাসন ও পৌর কর্তৃপক্ষ উচ্ছেদ কার্যক্রমে সহযোগিতা করেছেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com