রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন

নেইমারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

নেইমারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

ক্রীড়া ডেস্কঃ ব্রাজিলের ফুটবল তারকা নেইমারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছেন প্যারিসের এক নারী। যদিও এখন পর্যন্ত নেইমার কিংবা তার কোনো প্রতিনিধির কাছ থেকে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সাও পাওলোর পুলিশ বলছে, যৌন হয়রানির ঘটনাটি ঘটেছিল একটি হোটেলে। পুলিশ আরো জানায়, প্যারিসের ওই হোটেলে নেইমারের দল পিএসজির খেলোয়াড়রা অবস্থান করছিলেন।

পুলিশের ডকুমেন্টস থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ওই নারীর সাথে নেইমারের পরিচয় হয়েছিল ইন্সটগ্রামে।
পরে নেইমার ওই নারীকে প্যারিসে তার সাথে দেখা করার প্রস্তাব দেন।

আরো জানা গেছে, তিনি ওই নারীকে ব্রাজিল থেকে প্যারিসে আসার জন্য একটি বিমান টিকেট পাঠান এবং প্যারিসের ওই হোটেলে তার জন্য রুম রিজার্ভেশন নিশ্চিত করেন।

এদিকে ওই নারীর অভিযোগ, গত ১৫ই মে নেইমার যখন হোটেলে ফিরেন তখন তিনি ‘আপাতদৃষ্টিতে মাতাল’ ছিলেন।
সূত্র : বিবিসি বাংলা

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com