রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে পোস্টাল ব্যালট ভোট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোট গ্রহণ: জেলা প্রশাসক সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি একটি মহল নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে: তারেক রহমান রাজনৈতিক দলগুলো যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে: প্রেস সচিব সিংড়ায় বিয়াশ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ায় ফোর্স প্রদর্শন বাংলাদেশি সাংবাদিকদের মিডিয়া অ্যাক্রেডিটেশন পুনর্বিবেচনা করছে আইসিসি প্রধান উপদেষ্টার কাছে জাতীয় কর কাঠামো পুনর্বিন্যাস সংক্রান্ত কমিটির প্রতিবেদন পেশ কিশোরগঞ্জে লাঙ্গলের গণজোয়ার, গণসংযোগে জনসমর্থনের স্পষ্ট প্রতিফলন

বৈশ্বিক শান্তি সূচকে আরো অবনতি বাংলাদেশের

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১২ জুন, ২০১৯

ভিশন বাংলা ডেস্ক: বৈশ্বিক শান্তি সূচক (জিপিআই) ২০১৯-এ বাংলাদেশের গত বছরের চেয়ে নয় ধাপ অবনতি হয়েছে। আন্তর্জাতিক গবেষণা সংস্থা ইনস্টিটিউট ফর ইকনোমিকস অ্যান্ড পিসের প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে। খবর ডেইলি স্টার/অবজারভার’র।

জিপিআইয়ের এবারের ত্রয়োদশতম সংস্করণে ১৬৩টি স্বাধীন রাষ্ট্র ও অঞ্চলকে তাদের শান্তির মাত্রা অনুযায়ী পর্যায়ক্রমে সাজানো হয়।

বাংলাদেশ ২.১২৮ স্কোর পেয়ে ১৬৩ দেশের মধ্যে ১০১তম স্থান অর্জন করেছে। গত বছর ২.০৮৪ স্কোর পেয়ে অবস্থান ছিল ৯৩তম।

সিরিয়াকে পেছনে ফেলে এবার বিশ্বের সবচেয়ে অশান্তির দেশ হয়েছে আফগানিস্তান। সূচকে দক্ষিণ এশিয়ায় সবার ওপরে আছে ভুটান (১৫তম)। তাদের পরে জায়গা পেয়েছে ৭২ নম্বরে থাকা শ্রীলঙ্কা।

প্রথম ২০টি দেশের মধ্যে সবচেয়ে বেশি উন্নতি করেছে ভুটান। গত ১২ বছরে তারা এগিয়েছে ৪৩ ধাপ।

বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশ রয়ে গেছে আইসল্যান্ড। ২০০৮ থেকে তারা এ অবস্থান ধরে রেখেছে। সূচকে তার পরে আছে নিউজিল্যান্ড, অস্ট্রিয়া, পর্তুগাল ও ডেনমার্ক।

প্রতিবেদনে বলা হয়, কিছু জায়গায় শান্তির উপলব্ধি বেড়েছে আবার অন্য জায়গায় কমেছে। ২০০৮ সালের তুলনায় এখন বিশ্বের আরও বেশি সংখ্যক মানুষ মনে করছেন যে তারা জীবনে অধিক স্বাধীনতা পাচ্ছেন, জীবন নিয়ে অধিকতর সন্তুষ্ট ও তাদের সাথে আরও সম্মানসূচক আচরণ করা হচ্ছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com