মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন

শিরোনাম :
খাল খননে জলাবদ্ধতা কমবে, বাড়বে কৃষি উৎপাদন: সোহেল মঞ্জুর ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
মাদারীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ আরোহী নিহত

মাদারীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক: মাদারীপুরের কালকিনি উপজেলার ডাসার থানার বয়াতীবাড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

গতকাল রবিবার দিবাগত রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কালকিনি উপজেলার পশ্চিম খান্দুলীর গ্রামের ফজর আলীর ছেলে সাগর হোসেন (২৭) ও বরগুনা জেলার কালাইচর এলাকার খায়রুল আলমের ছেলে শাহাজাদা (২৫)। আহত হন বরিশালের গৌরনদী উপজেলার মেদাকুল গ্রামের আব্দুল হকের ছেলে লাভলু হক (১৮)।

কালকিনি উপজেলার ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম কিবরিয়া দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, রাতে মোটরসাইকেলে করে কাজীবাকাই থেকে কালকিনির উদ্দেশে রওনা হন সাগর, শাহাজাদা ও লাভলু। পথে বয়াতীবাড়ী এলাকায় পৌঁছে চালক নিয়ন্ত্রণ হারালে মোটরসাইকেলটি রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাগর ও শাহাজাদার মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় লাভলুকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com