সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে পোস্টাল ব্যালট ভোট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোট গ্রহণ: জেলা প্রশাসক সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি একটি মহল নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে: তারেক রহমান রাজনৈতিক দলগুলো যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে: প্রেস সচিব সিংড়ায় বিয়াশ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ায় ফোর্স প্রদর্শন বাংলাদেশি সাংবাদিকদের মিডিয়া অ্যাক্রেডিটেশন পুনর্বিবেচনা করছে আইসিসি প্রধান উপদেষ্টার কাছে জাতীয় কর কাঠামো পুনর্বিন্যাস সংক্রান্ত কমিটির প্রতিবেদন পেশ কিশোরগঞ্জে লাঙ্গলের গণজোয়ার, গণসংযোগে জনসমর্থনের স্পষ্ট প্রতিফলন

অনুমতি ছাড়া ঢাকায় ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০১৯

ভিশন বাংলা ডেস্ক: কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে ঢাকা মহানগরীতে ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ করা হয়েছে। আজ মঙ্গলবার ডিএমপি কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ নিষেধাজ্ঞা প্রদান করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইদানীং লক্ষ্য করা যাচ্ছে যে, কতিপয় ব্যক্তি বা গোষ্ঠী বিনোদনের জন্য বা ছবি ধারণের জন্য বা অজ্ঞাত কারণে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে বিভিন্ন ধরণের ড্রোন উড্ডয়ন করে থাকেন। যে কোন ধরণের ড্রোন উড্ডয়নের জন্য অনুমতি দেওয়ার বিষয়টি সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ এর এখতিয়ারভুক্ত। কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে ড্রোন উড্ডয়ন আইনত দণ্ডনীয় অপরাধ। তাছাড়া, অননুমোদিত ড্রোন উড্ডয়ন জননিরাপত্তায় বিঘ্ন সৃষ্টি করাসহ জনমনে ভীতির সঞ্চার করতে পারে।

এমতাবস্থায়, জননিরাপত্তা অক্ষুন্ন রাখার লক্ষ্যে ঢাকা মহানগরীতে অননুমোদিতভাবে ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ করা হলো। কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে ড্রোন উড্ডয়ন না করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com