মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন

শিরোনাম :
ঘরমুখো মানুষের নিরাপত্তায় মাঠে র‌্যাব-১০, নজরদারিতে ড্রোন সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী খাল খননে জলাবদ্ধতা কমবে, বাড়বে কৃষি উৎপাদন: সোহেল মঞ্জুর ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি
যমুনা নদীতে বেড়ানোর কথা বলে নৌকায় স্কুল ছাত্রীকে ধর্ষণ

যমুনা নদীতে বেড়ানোর কথা বলে নৌকায় স্কুল ছাত্রীকে ধর্ষণ

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার সারিয়াকান্দিতে নবম শ্রেণির এক ছাত্রীকে (১৬) ধর্ষণ করেছে শামীম আহমেদ (৩০) নামের এক অটোচালক। শুক্রবার (১৬ আগস্ট) দুপুরে উপজেলার ময়ুরের চর এলাকায় যমুনা নদীতে একটি চলমান নৌকায় তাকে ধর্ষণ করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সারিয়াকান্দি উপজেলার নারচি ইউনিয়নের নয়াপাড়া গ্রামের সুরুজ্জামানের ছেলে শামীম আহমেদ পেশায় অটোরিকশা চালক। আর ভুক্তভোগী মেয়েটির বাড়ি একই উপজেলার গণকপাড়া গ্রামে। সে গণকপাড়া স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী। শামীম মোবাইল ফোনে মেয়েটির সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে।

শুক্রবার নদীতে বেড়ানোর কথা বলে শামীম তাকে একটি ভাড়া নৌকায় ওঠায়। নৌকায় ওঠার পর শামীম নৌকার মাঝিকে ম্যানেজ করে এবং ওই ছাত্রীকে ভয় দেখিয়ে ধর্ষণ করে। পরে নৌকাটি ময়ুরের চরে পৌঁছালে ওই ছাত্রী স্থানীয় লোকজনের কাছে ধর্ষণের বিষয়টি প্রকাশ করে।
এসময় শামীম কৌশলে সেখান থেকে পালিয়ে যায়। চরের লোকেরা সারিয়াকান্দি থানায় খবর দিলে পুলিশ গিয়ে ছাত্রীকে উদ্ধারের পর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

ধর্ষিত ছাত্রী জানান, শামীম বলেছিল তাকে বিয়ে করবে। এছাড়া বেড়ানোর কথা বলে যমুনা নদীতে নৌকায় তুলেছিল। এরপর মাঝিকে ম্যানেজ করে আমাকে ভয় দেখিয়ে নৌকার মধ্যেই ধর্ষণ করেছে।

সারিয়াকান্দি থানার ওসির দায়িত্বে থাকা এসআই সুব্রত কুমার ঘোষ বলেন, থানায় মামলা মামলা দায়ের হয়েছে ও আসামিকে গ্রেফতারে পুলিশি অভিযান অব্যহত আছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com