মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

শিরোনাম :
ঘরমুখো মানুষের নিরাপত্তায় মাঠে র‌্যাব-১০, নজরদারিতে ড্রোন সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী খাল খননে জলাবদ্ধতা কমবে, বাড়বে কৃষি উৎপাদন: সোহেল মঞ্জুর ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি
সিলেটে ফেরার পথে প্রাইভেটকার চাপায় পুলিশ সদস্য নিহত

সিলেটে ফেরার পথে প্রাইভেটকার চাপায় পুলিশ সদস্য নিহত

নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জের বাহুবলে প্রাইভেটকার চাপায় আশরাফুল ইসলাম (৩৫) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। তিনি সিলেট মেট্রোপলিটন পুলিশে কর্মরত ছিলেন। ঈদের ছুটিশেষে মোটর সাইকেলযোগে কর্মস্থলে ফিরছিলেন বলে জানা গেছে। রবিবার বিকেল ৪টায় ঢাকা সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার মুগকান্দি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

সূত্র জানায়, পুলিশ সদস্য আশরাফুল ময়মনসিংহ জেলার পাগলা থানার পাইতল ইউনিয়নের দেউলপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে। ঈদের ছুটি কাটিয়ে তিনি মোটর সাইকেল নিয়ে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা দেন। পথিমধ্যে মুগকান্দি নামক স্থানে ঢাকাগামী একটি প্রাইভেটকার তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নেন। বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তাকে মৃত ঘোষনা করা হয়।
বাহুবল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী জানান, দুর্ঘটনার জন্য দায়ী গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। আশরাফুলের মরদেহ বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। সোমবার তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সহকর্মী ও বন্ধু সাহাবুদ্দিন সাগর জানান, আশরাফুল ইসলাম অবিবাহিত ছিলেন। ২০১৬ সালে পুলিশ কনষ্টেবল পদে চাকুরীতে যোগদান করেন। পরিবারের সবার ছোট আশরাফুল ছিলেন শান্ত স্বভাবের। তার মৃত্যুতে স্বজন ও বন্ধুরা ভেঙ্গে পড়েছেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com