সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে পোস্টাল ব্যালট ভোট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোট গ্রহণ: জেলা প্রশাসক সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি একটি মহল নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে: তারেক রহমান রাজনৈতিক দলগুলো যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে: প্রেস সচিব সিংড়ায় বিয়াশ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ায় ফোর্স প্রদর্শন বাংলাদেশি সাংবাদিকদের মিডিয়া অ্যাক্রেডিটেশন পুনর্বিবেচনা করছে আইসিসি প্রধান উপদেষ্টার কাছে জাতীয় কর কাঠামো পুনর্বিন্যাস সংক্রান্ত কমিটির প্রতিবেদন পেশ কিশোরগঞ্জে লাঙ্গলের গণজোয়ার, গণসংযোগে জনসমর্থনের স্পষ্ট প্রতিফলন

ঠাকুরগাঁওয়ে দুই বাসের সংঘর্ষে নিহত-৪, আহত-৩০

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০১৯
অন্তর রায় প্রিন্স, ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নে দুটি বাসের সংঘর্ষে একটি বাসের ড্রাইভার সহ চারজন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছে আরো ৩০ জন।
বৃহস্পতিবার সকাল ১০:৩০ টার দিকে ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন,রাজু এন্টারপ্রাইজের ড্রাইভার বাবুল (২০), গাড়ির যাত্রী পঞ্চগড় জেলার চকলাই হাট এলাকার  কামরুজ্জামান বাবু (৪২) ও  ঠাকুরগাঁও নারগুন এলাকার আবুল কালাম আজাদ (৩৫) ও মজিবর রহমান (৩৭)।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকালের দিকে  ঠাকুরগাঁও থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া দুটি বাস সালন্দর এলাকায় পৌঁছলে সোনার বাংলা পরিবহন কে অভার ট্রেক করতে গিয়ে পেছন থেকে রাজু এন্টারপ্রাইজকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই  মারা যায় রাজু এন্টারপ্রাইজের ড্রাইভার ও একজন যাত্রী।
পরে আহতদের ফায়ার সার্ভিস উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে আনার পথে আরেকজন মারা যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন মাষ্টার মফিদার রহমান ও সদর থানার ওসি অপারেশন গোলাম মরতুজা।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com