মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
পপ তারকা সুল্লির মরদেহ উদ্ধার

পপ তারকা সুল্লির মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ও বিতর্কিত পপ তারকা সুল্লির মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) বিকেলে তার বাড়ি থেকেই মরদেহ উদ্ধার করা হয়।সুল্লির আসল নাম চোই জিন রি। তিনি এফ (এক্স) ব্যান্ড দলের সদস্য ছিলেন। ২৫ বছর বয়সি এ গায়িকা দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের সেয়ংনামে থাকতেন।

এক পুলিশ কর্মকর্তা সিএনএনকে বলেন, এখন পর্যন্ত এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তবে আমরা সকল উপায়ে তদন্ত করব।সুল্লির ম্যানেজার জানিয়েছেন, গত রোববার তিনি এ গায়িকার সঙ্গে শেষবার কথা বলেছেন। কিন্তু পরদিন তিনি যোগাযোগের চেষ্টা করলে ব্যর্থ হন। এরপর সুল্লির বাড়িতে গেলে তাকে মৃত অবস্থায় পান। পুলিশ সুলির একটি নোটপ্যাড উদ্ধার করেছেন। বর্তমানে তা খতিয়ে দেখা হচ্ছে।শিশুশিল্পী হিসেবে শোবিজ অঙ্গনে পা রাখেন সুল্লি। সিবিএস চ্যানেলের বালাড অব সেওডং (২০০৫) ড্রামাতে অভিনয় করেন। ২০০৯ সালে পাঁচ সদস্যের এফ (এক্স) ব্যান্ড দলে যোগ দেন। দক্ষিণ কোরিয়ার পাশাপাশি বিশ্বেজুড়ে খ্যাতি পায় এই দল। যদিও ২০১৫ সালে সুল্লি দল ত্যাগ করেন। চলতি বছর তার একক অ্যালবাম ‘গবলিন’ প্রকাশ পায়।এর আগে নিজের প্যানিক ডিজঅর্ডার নিয়ে কথা বলেছিলেন এই গায়িকা। এক রিয়েলিটি শোয়ে তিনি বলেন, কাছের মানুষরাও আমাকে ছেড়ে গেছে। আমি খুব কষ্ট পেয়েছি এবং মনে হয়, কেউ আমাকে বোঝে না। এই ভাবনাই আমাকে সবার কাছ থেকে দূরে রাখে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com