সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন

শিরোনাম :
ঢাকায় প্রতি ঘণ্টায় একজন মানুষকে কামড়াতে আসছে প্রায় ৭০০ মশা! ২২ দিনে হাম সন্দেহে মৃত্যু ১১৩ শিশুর, আক্রান্ত ৭৬১০ আমরা সব ধর্মের মানুষকে একইরকম ভালোবাসি: প্রধানমন্ত্রী গণমাধ্যম মানুষের মনোজগৎ গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী নরসিংদী জেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি এম এ আউয়াল, সাধারণ সম্পাদক সজল ভূইয়া বগুড়ায় পারিবারিক বিরোধে ননদের ধাক্কায় ভাবীর মৃত্যু নরসিংদীতে তুচ্ছ কারণেই বেধড়ক প্রহার: মাদরাসার শিক্ষক গ্রেফতার মধ্যরাতে সিএনজি পাম্পে ‘গ্যাস সিন্ডিকেট’: কন্টেইনারে পাচারের মহোৎসব কেরানীগঞ্জের গ্যাসলাইট কারখানায় আগুনে নিহত ৫ মনোহরদীতে পুলিশের বিশেষ অভিযানে জুয়ার আসর ভেঙে আটক ৭, নগদ অর্থ ও সরঞ্জাম জব্দ
‘সত্য কথা বললেই তাদের গায়ে কাঁটা ফোটে’

‘সত্য কথা বললেই তাদের গায়ে কাঁটা ফোটে’

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেন, ডিজিটাল আইনের নামে সত্য কথা বলার অধিকার হরণ করা হয়েছে। সাংবাদিকরা মিডিয়া, টকশোতে সত্য কথা বললেই তাদের গায়ে কাঁটা ফোটে।

শনিবার দুপুরে রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে দলটির জাতীয় নির্বাহী কমিটির সভায় এসব কথা বলেন তিনি।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার সাজা নিয়ে খালেদা জিয়া বলেন, নিম্ন আদালত সরকারের কবলে চলে যাওয়া সঠিক রায় হবে না। এ বিচারে জনগণের কোনো সমর্থন নেই। গায়ের জোর দিয়ে বিচার করতে চাইছে সরকার।

খালেদা আরো বলেন, সহায়ক সরকার হলে নির্বাচনে পুলিশ নিরপেক্ষভাবে কাজ করবে। এ জন্য সহায়ক সরকারের প্রস্তাবনা দিয়েছে বিএনপি।

 তিনি বলেন, বিএনপি যাতে সত্য কথাগুলো প্রচার করতে না পারে সেজন্য ডিজিটাল নিরাপত্তা আইন করে জনগণের অধিকার হরণ করছে সরকার।

বিএনপি চেয়ারপারসন আরো বলেন, নির্বাহী কমিটির বহু কমিটির নেতা আজ কারাগারে। জনগণের সব গণতান্ত্রিক অধিকার সরকার কেড়ে নিয়েছে। যার প্রমাণ আজকের এই সভা। আমরা তো এ সভা এখানে করতে চাইনি। বাধ্য হয়ে করছি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com