সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
জমে উঠেছে নরসিংদী সদর-১ আসনের নির্বাচন ঢাকার বাসিন্দাদের জন্য বড় দুঃসংবাদ: দুর্যোগপূর্ণ তিন এলাকা সংসদ নির্বাচনের ব্যালট যাচ্ছে জেলায় জেলায় কুড়িগ্রামে পোস্টাল ব্যালট ভোট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোট গ্রহণ: জেলা প্রশাসক সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি একটি মহল নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে: তারেক রহমান রাজনৈতিক দলগুলো যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে: প্রেস সচিব সিংড়ায় বিয়াশ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ায় ফোর্স প্রদর্শন

মেয়েরা যেসব কারণে প্রথমে প্রেমের প্রস্তাব দেয় না

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৭ নভেম্বর, ২০১৯

ভিশন বাংলা ডেস্ক: মেয়েরা বেশির ভাগ সময়েই ছেলেদের প্রথমে প্রেমের প্রস্তাব দেয় না। কিছু কিছু মেয়ে অবশ্য তাদের ভালোলাগার কথা ছেলেটি বলার আগেই সে বলে দেয়, তবে এর সংখ্যা হাতে গুনা কয়েকটি। ধারণা করা হয় মেয়েরা সাধারণত ৭টি কারণে ছেলেদের প্রেমের প্রস্তাব দেয় না। কারণগুলো হলো-

*যদি সে না বলে দেয়: প্রপোজ করার আগে এই প্রশ্নটি সকলের মনেই ঘুরপাক খায়। কিন্তু মেয়েদের মনে এই প্রশ্নটি অনেক বেশি দ্বিধার সৃষ্টি করে। কারণ মেয়েটি মনে করেন ছেলেটি রিজেক্ট করার পর সকলকে বলে দিলে তাকে সকলেই অন্য দৃষ্টিতে দেখবেন। তাই মেয়েটি পিছিয়ে আসেন।

*যদি তার প্রেমিকা থাকে: সবচাইতে ভয়ানক ব্যাপার হয় তখন যখন দুজন মেয়ে প্রতিদ্বন্দ্বী হয়। যদি প্রেমিকা থাকে এই চিন্তা মেয়েদের অনেক বেশি ভোগায়। কারণ এই কথাটি সকলে জেনে গেল তাকে অন্যের ঘর ভাঙতে যাওয়া মেয়ে হিসেবে পরিচিত হতে হবে, আর যদি ছেলেটির প্রেমিকার কানে যায় তাহলে তো কথাই নেই। যুদ্ধ শুরু হয়ে যাবে।

*সে যদি আমাকে পছন্দ না করে: মেয়েরা এই প্রেমের দিকগুলোতে ছেলেদের চাইতে বেশ কম আত্মবিশ্বাসী থাকেন। একজন ছেলের কিছু থাকুক বা না থাকুন শুধু আত্মবিশ্বাসের জোরে একটি মেয়ের সামনে দাড়িয়ে প্রপোজ করে দিতে পারেন। কিন্তু একটি মেয়ের জন্য ব্যাপারটি অনেক বেশি কঠিন।

*যদি আমাকে বেহায়া বলে?: মেয়েরা একটু লাজুক হোন সকলেই তা চান। আর সেই মেয়ে নিজের লাজ ভেঙে মনের ভাব প্রকাশ করে কোনো ছেলেকে প্রপোজ করছেন তা একটু অস্বাভাবিকই বটে। এই কাজটি করার আগে ‘আমাজে যদি বেহায়া ভাবে’ প্রশ্নটি মাথায় আসা অনেক স্বাভাবিক।

*তার কোনো বন্ধু যদি আমার প্রাক্তন প্রেমিকটি হয়?: মানুন আর নাই মানুন সকলেরই অতীত থাকে। কিন্তু অতীতের পিছুটান অনেক খারাপ ব্যাপার। যদি দুজনের ব্রেকআপ হয়ে থাকে তারপরও লতায় পাটায় বন্ধুত্বের জন্য অনেকেই নতুন একটি সম্পর্কে সঠিকভাবে জড়াতে পারেন না বেশ খানিকটা সময়। এই ব্যাপারটিও প্রপোজ করাটা বেশ পিছিয়েই দেয়।

*আমাকে যদি অতিরিক্ত উৎসাহী ভাবে?: ছেলেরা প্রপোজ করেন তা অনেক বেশি স্বাভাবিক, মেয়েরা প্রপোজ করছেন তা আমাদের দেশে অন্তত খুব স্বাভাবিক ব্যাপার নন। আর এখানেই মেয়েটির যতো চিন্তা, ‘আমি যে প্রপোজ করবো তাতে যদি সে ভাবে, আমি অনেক বেশি উৎসাহী, তাহলে তো সে আমাকে পছন্দ করবে না’।

*আমার স্বাধীনতার উপর হস্তক্ষেপ করবে না তো: আরেকটি ভাবনা যা মেয়েদের দ্বিতীয়বার ভাবতে বাধ্য করে তা হলো সম্পর্কে জড়ানোর পর তার নিজের স্বাধীনতার কি হবে। যতো যাই বলুন না কেন, সম্পর্কে সব সময় ছেলেটিই ডমিনেট করতে চান। আর এই কথা ভেবে পিছিয়ে আসেন মেয়েটি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com