মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জমে উঠেছে নরসিংদী সদর-১ আসনের নির্বাচন ঢাকার বাসিন্দাদের জন্য বড় দুঃসংবাদ: দুর্যোগপূর্ণ তিন এলাকা সংসদ নির্বাচনের ব্যালট যাচ্ছে জেলায় জেলায় কুড়িগ্রামে পোস্টাল ব্যালট ভোট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোট গ্রহণ: জেলা প্রশাসক সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি একটি মহল নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে: তারেক রহমান রাজনৈতিক দলগুলো যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে: প্রেস সচিব সিংড়ায় বিয়াশ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ায় ফোর্স প্রদর্শন

নুরের ওপর হামলার মামলা ডিবিতে হস্তান্তর

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০১৯

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় শাহবাগ থানায় করা মামলা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশে (ডিবি) হস্তান্তর করা হয়েছে। এখন থেকে এই মামলার তদন্ত কার্যক্রম পরিচালনা করবে ডিবি।

বুধবার বিষয়টি নিশ্চিত করেন শাহবাগ থানার এসআই শরিফুল ইসলাম। এর আগে সোমবার (২৩ ডিসেম্বর) শাহবাগ থানার এস আই মোহাম্মদ রইচ উদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার আসামি করা হয় ৪৩ জনকে। এর মধ্যে মুক্তিযুদ্ধ মঞ্চের ৮ জনের নাম উল্লেখ করা হয়। তারা হলেন মুক্তিযুদ্ধ মঞ্চ একাংশের কেন্দ্রীয় সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সাধারণ সম্পাদক আল মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এ এস এম সনেট, সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত তূর্য, এফ রহমান হল শাখা সভাপতি ইমরান সরকার, কবি জসীম উদদীন হলের সভাপতি ইয়াদ আল রিয়াদ, কেন্দ্রীয় নেতা মাহবুব হাসান নিলয়। এদের মধ্যে তূর্য ও মামুনকে মামলা দায়ের হওয়ার আগেই সোমবার দুপুরে আটক করে ডিবি পুলিশ। পরে তাদের গ্রেফতার দেখানো হয়। বাকি ৩৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com