সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন

শিরোনাম :
জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী
করোনা ঠেকাতে সার্কভুক্ত দেশগুলোকে এক হওয়ার আহ্বান নরেন্দ্র মোদীর

করোনা ঠেকাতে সার্কভুক্ত দেশগুলোকে এক হওয়ার আহ্বান নরেন্দ্র মোদীর

আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাসের ছড়িয়ে পড়া ঠেকাতে সার্কভুক্ত দেশগুলোকে এক হওয়ার আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার এক টুইট বার্তায় তিনি এ আহ্বান জানান।নরেন্দ্র মোদী লিখেছেন, ‘করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য একটি শক্তিশালী কৌশল তৈরি করতে সার্কভুক্ত দেশগুলোর নেতাদের কাছে আমি প্রস্তাব রাখছি। আমরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে আমাদের নাগরিকদের সুস্থ রাখার উপায় সম্পর্কে আলোচনা করতে পারি। একসঙ্গে আমরা বিশ্বের সামনে একটি উদাহরণ তৈরি করতে এবং একটি স্বাস্থ্যকর গ্রহ গড়ে তুলতে অবদান রাখতে পারি।’

প্রসঙ্গত, চীনের হুবেই প্রদেশের উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারতেই প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে কর্নাটকের কালবুর্গি জেলায় এক বৃদ্ধের মৃত্যু হয় বলে নিশ্চিত করেছে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়।ভারতে এখনও পর্যন্ত সব মিলিয়ে ৭৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com