শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন

শিরোনাম :
গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ‘অপসংস্কৃতি রোধে আগৈলঝাড়ায় ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
সুনামগঞ্জে শিশু তুহিন হত্যায় বাবা-চাচার মৃত্যুদণ্ড

সুনামগঞ্জে শিশু তুহিন হত্যায় বাবা-চাচার মৃত্যুদণ্ড

আদালত প্রতিবেদক: পারিবারিক বিরোধে প্রতিপক্ষকে ঘায়েল করতে সুনামগঞ্জের দিরাই উপজেলায় শিশু তুহিনকে নৃসংশভাবে হত্যা করে লাশ গাছে ঝুলিয়ে রাখার ঘটনায় তার বাবা ও চাচাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।আজ সোমবার জেলা ও দায়রা জজ ওয়াহেদুজ্জামান শিকদার এক বছর আগের চাঞ্চল্যকর এ হত্যা মামলার রায় ঘোষণা করেন।

দণ্ডিত দুই আসামি- তুহিনের বাবা আবদুল বাসির ও চাচা নাছির উদ্দিন রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন।      মামলার বিবরণে বলা হয়, গত ১৪ অক্টোবর দিরাই উপজেলার কেজাউড়া গ্রামের কৃষক আবদুল বাসিরের ছেলে তুহিন মিয়ার (৫) ঝুলন্ত লাশ মেলে বাড়ির কাছের একটি গাছে। তার পেটে দুটি ছুরি গাঁথা ছিল; কান ও লিঙ্গ কেটে বিচ্ছিন্ন করা ছিল। এ ঘটনায় তুহিনের মা মনিরা বেগম অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করে মামলা করেন। পরে পুলিশ এ ঘটনায় তুহিনের বাবা আবদুল বাসির, চাচা জমশেদ আলী, মোছাব্বির আলী, নাছির উদ্দিন ও এক চাচাত ভাইকে গ্রেফতার করে।রায়ের পর রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি শামছুর নাহার বেগম শাহানা রব্বানী বলেন, তুহিনের বাবা আবদুল বাসির ও চাচা নাছির উদ্দিন তুহিনকে হত্যার কথা স্বীকার করায় আদালত তাদের মৃত্যুদণ্ড দিয়েছেন। এ ছাড়া বাকি দুই চাচার সম্পৃক্ততা না পাওয়ায় খালাস প্রদান করা হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com