মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন

শিরোনাম :
নরসিংদী জেলা হাসপাতালে ডিবির ঝটিকা অভিযান: দালাল চক্রের ৪ সদস্য আটক, কারাদণ্ড ও জরিমানা শিক্ষার্থীদের ব্যাংক গ্যারান্টির সাপোর্টে ১০ লাখ টাকার ঋণ দেওয়ার নির্দেশ রমজানের ঘাটতি পূরণে ১০ শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে পিরোজপুরে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ঈদে উপচে পড়া ভিড়ে মুখর নরসিংদীর ড্রিম হলিডে পার্ক বগুড়ায়‘সাংবাদিকতার একাল-সেকাল’ শীর্ষক আলোচনা সভা ২০ বছরের প্রবাস সংগ্রাম—আজ কোটিপতি, তবু হৃদয় জুড়ে মানুষের জন্য ভালোবাসা পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন
ঢাকা জাতীয় চিড়িয়াখানা ৩১ মার্চ পর্যন্ত বন্ধ

ঢাকা জাতীয় চিড়িয়াখানা ৩১ মার্চ পর্যন্ত বন্ধ

নিজস্ব প্রতিবেদক: করোনা ভাইরাসের বিস্তার রোধে ঢাকার মিরপুরে অবস্থিত জাতীয় চিড়িয়াখানা আগামী ৩১ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে সরকার।

আজ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমের নির্দেশনায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় চিড়িয়াখানা বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী।

এ বিষয়ে মন্ত্রী বলেন, “চিড়িয়াখানায় দর্শনার্থীর উপস্থিতির মাধ্যমে যাতে করোনা ভাইরাসের সংক্রমণ ছড়াতে না পারে সে জন্য আজ ২০ মার্চ থেকে ৩১ মার্চ ২০২০ পর্যন্ত জাতীয় চিড়িয়াখানা বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ ভাইরাসের বিস্তার রোধে যখন যেখানে যা প্রয়োজন, সে আলোকে সরকার সবধরনের পদক্ষেপ নিচ্ছে। জনসাধারণকে এ বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে এবং সরকারকে সহযোগিতা করতে আহ্বান জানাচ্ছি।”

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com