ঢাকা    রোববার, ১৭ মে ২০২৬
ভিশন বাংলা ২৪

ঢাকা জাতীয় চিড়িয়াখানা ৩১ মার্চ পর্যন্ত বন্ধ

নিজস্ব প্রতিবেদক: করোনা ভাইরাসের বিস্তার রোধে ঢাকার মিরপুরে অবস্থিত জাতীয় চিড়িয়াখানা আগামী ৩১ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে সরকার। আজ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমের নির্দেশনায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় চিড়িয়াখানা বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী। এ বিষয়ে মন্ত্রী বলেন, “চিড়িয়াখানায় দর্শনার্থীর উপস্থিতির মাধ্যমে যাতে করোনা ভাইরাসের সংক্রমণ ছড়াতে না পারে সে জন্য আজ ২০ মার্চ থেকে ৩১ মার্চ ২০২০ পর্যন্ত জাতীয় চিড়িয়াখানা বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ ভাইরাসের বিস্তার রোধে যখন যেখানে যা প্রয়োজন, সে আলোকে সরকার সবধরনের পদক্ষেপ নিচ্ছে। জনসাধারণকে এ বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে এবং সরকারকে সহযোগিতা করতে আহ্বান জানাচ্ছি।”

ভিশন বাংলা ২৪

রোববার, ১৭ মে ২০২৬

ঢাকা জাতীয় চিড়িয়াখানা ৩১ মার্চ পর্যন্ত বন্ধ

প্রকাশের তারিখ : ২০ মার্চ ২০২০

featured Image
নিজস্ব প্রতিবেদক: করোনা ভাইরাসের বিস্তার রোধে ঢাকার মিরপুরে অবস্থিত জাতীয় চিড়িয়াখানা আগামী ৩১ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে সরকার। আজ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমের নির্দেশনায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় চিড়িয়াখানা বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী। এ বিষয়ে মন্ত্রী বলেন, “চিড়িয়াখানায় দর্শনার্থীর উপস্থিতির মাধ্যমে যাতে করোনা ভাইরাসের সংক্রমণ ছড়াতে না পারে সে জন্য আজ ২০ মার্চ থেকে ৩১ মার্চ ২০২০ পর্যন্ত জাতীয় চিড়িয়াখানা বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ ভাইরাসের বিস্তার রোধে যখন যেখানে যা প্রয়োজন, সে আলোকে সরকার সবধরনের পদক্ষেপ নিচ্ছে। জনসাধারণকে এ বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে এবং সরকারকে সহযোগিতা করতে আহ্বান জানাচ্ছি।”

ভিশন বাংলা ২৪

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত