শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম :
গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ‘অপসংস্কৃতি রোধে আগৈলঝাড়ায় ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
মাধবপুরে ট্রাক চাপায় স্কুল ছাত্র নিহত

মাধবপুরে ট্রাক চাপায় স্কুল ছাত্র নিহত

মোঃ নজরুল ইসলাম খান, মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধিঃ
হবিগঞ্জের মাধবপুরে ডিম বোঝাই ট্রাকের চাপায় সাহেদ মিয়া (১২) নামে এক স্কুলছাত্র মারা গেছে। সে উপজেলার হরিতলা গ্রামের নুরুল ইসলামের ছেলে। ও ড. মহিউদ্দিন উচ্চ বিদ্যালের সপ্তম শ্রেণির ছাত্র।
সোমবার সকাল ৬টার দিকে উপজেলার হরিতলা বাদশা কোম্পানির পাশে এ ঘটনা ঘটে। পরে ট্রাকটি পালানোর সময় ৩ কি.মি. দূরে বাখরনগর এলাকায় এসে উল্টে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, সাহেদ বাবার সাথে ঢাকা-সিলেট মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়ার পথে রং সাইট থেকে এসে সিলেটগামী ট্রাকটি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। চাপা দেওয়ার পরে জনতার হাত থেকে বাঁচতে দ্রুত গতিতে পালানোর চেষ্টা করলে বাখরনগরে এসে ট্রাকটি উল্টে যায়।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com