মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
১ লক্ষ মানুষের খাবারের দায়িত্ব নিলেন শাহরুখের স্ত্রী গৌরী

১ লক্ষ মানুষের খাবারের দায়িত্ব নিলেন শাহরুখের স্ত্রী গৌরী

নিউজ ডেস্ক: করোনা মোকাবিলায় বিপুল সাহায্য দান করেছেন বলিউড বাদশা। তাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। করোনা প্রতিরোধে প্রধানমন্ত্রীর জরুরিকালীন তহবিলে অনুদান দিয়েছেন শাহরুখ খানের ভক্তরাও।

এবার প্রায় ১ লক্ষ অসহায় মানুষের খাবারের দায়িত্ব নিয়েছেন শাহরুখ খানের স্ত্রী গৌরী খান। নিজের ইনস্টাগ্রামে সেই হিসাব দিয়েছেন গৌরী নিজেই।

পিম্পড়ি, করমালা চউল, গোরেগাঁও, হনুমান নগর,ভিমনগর, সান্তাক্রুজ, ইন্দিরানর, গোভান্দি-সহ একাধিক এলাকার অসহায় মানুষদের কাছে খাবার পৌঁছে দেবেন বলে জানান শাহরুখের স্ত্রী।

ভারতের মানুষের কাছে শাহরুখ খান এক ভালোবাসার নাম। নিজের চারতলা অফিস ও বাড়ি করোনা সন্দেহদের রাখার জন্য কোয়ারেন্টাইন সেন্টার হিসেবেও ব্যবহার করতে দিয়েছেন শাহরুখ। পাশাপাশি চিকিতসক এবং চিকিতসা কর্মীদের পাশে দাঁড়াতে বিএমসিকে ২৫ হাজার পিপিই-সহ কিটও দান করেছেন শাহরুখ।

করোনা সংক্রমণে গোটা বিশ্ব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, তখন সাধারণ মানুষকে বাঁচাতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন শাহরুখের পরিবার।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com