বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন

শিরোনাম :
নরসিংদী জেলা হাসপাতালে ডিবির ঝটিকা অভিযান: দালাল চক্রের ৪ সদস্য আটক, কারাদণ্ড ও জরিমানা শিক্ষার্থীদের ব্যাংক গ্যারান্টির সাপোর্টে ১০ লাখ টাকার ঋণ দেওয়ার নির্দেশ রমজানের ঘাটতি পূরণে ১০ শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে পিরোজপুরে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ঈদে উপচে পড়া ভিড়ে মুখর নরসিংদীর ড্রিম হলিডে পার্ক বগুড়ায়‘সাংবাদিকতার একাল-সেকাল’ শীর্ষক আলোচনা সভা ২০ বছরের প্রবাস সংগ্রাম—আজ কোটিপতি, তবু হৃদয় জুড়ে মানুষের জন্য ভালোবাসা পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন
গাজীপুরে চাঞ্চল্যকর ফোর মার্ডার : আটক আরো ৫

গাজীপুরে চাঞ্চল্যকর ফোর মার্ডার : আটক আরো ৫

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের শ্রীপুরে চাঞ্চল্যকর মা ও তিন সন্তানকে গলাকেটে হত্যা ও ধর্ষণের ঘটনায় পাঁচজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। আজ বুধবার (২৯ এপ্রিল) শ্রীপুরের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক হয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি সুজয় সরকার।

তিনি জানান, আটকদের কাছ থেকে লুট করা নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও তাদের পরিধেয় রক্তমাখা পোশাক উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে বিকেল ৪ টায় অনলাইন ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে। গত ২৩ এপ্রিল বিকেলে গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকার একটি বাড়ি থেকে এক প্রবাসীর স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় রোববার (২৬ এপ্রিল) রাতে শ্রীপুরের আদাবর এলাকা থেকে পারভেজ নামে একজনকে গ্রেফতার করে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই)।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com