শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
ভারতীয় পতাকার প্রতি সম্মান দেখালেন আফ্রিদি

ভারতীয় পতাকার প্রতি সম্মান দেখালেন আফ্রিদি

সুইজারল্যান্ডের সেন্ট মরিজে আইস ক্রিকেট ম্যাচের পর আফ্রিদিকে ঘিরে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। সেখানেই পাকিস্তানি তারকার সঙ্গে সেলফি তোলার আবদার জানায় দর্শকরা।

 

ভারতের জাতীয় পতাকা হাতে নিয়ে আফ্রিদির সঙ্গে ছবি তোলার আবদার জানায় এক নারী ক্রিকেট ভক্ত। সেই আবদার ফেলতে পারেননি আফ্রিদি।

 

কখনও ভারতের প্রশংসা করে সমালোচিত হতে হয়েছে নিজ দেশে, আবার কখনও ভারতীয় ক্রিকেটারদের থেকে শিক্ষা নেওয়ার কথা বলে পড়তে হয়েছে সমর্থকদের তোপে। তবে, এত কিছু সত্ত্বেও ভারতের জন্য শহিদ আফ্রিদির ভালবাসা যে একই রকম আছে তা বোঝা গেল ইনস্টাগ্রামের একটি ভিডিও থেকে।

 

ভিডিওটিতে দেখা যাচ্ছে আফ্রিদির সঙ্গে ছবি তুলতে অতি উৎসাহী এক ভারতীয় তরুণী হাতে ধরে থাকা পতাকাকে মুড়ে ছবি তোলার আবদার করছেন। তরুণীর হাতের পতাকা মোড়া দেখে আফ্রিদি বলেন, ‘আপনি পতাকাটা সোজা করুন।’ পতাকা সোজা করার পরই তাঁর আবদার মেটান আফ্রিদি। ভারতীয় পতাকার সঙ্গে ফ্রেমবন্দি হয়ে যান আফ্রিদি নিজেও।

 

আফ্রিদির এই আচরণে তাঁর প্রতি সোশ্যাল মিডিয়ার টুইটারে ভালবাসা উজার করে দিয়েছে ভক্তরা।

 

এক সমর্থক লেখেন, আফ্রিদির সামনে আবেগে ভেসে গিয়ে মেয়েটি পতাকা মুড়ে ফেলেছিল। কিন্তু আফ্রিদি তাঁকে পতাকাটা খুলতে বলে। মানবতার একটি সুন্দর নিদর্শন।

 

আরেক ভক্ত লেখেন, এটি ছদ্ম জাতীয়তাবাদীদের কাছে শহিদ আফ্রিদির অসাধারণ বার্তা।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com