ঢাকা    বুধবার, ২২ এপ্রিল ২০২৬
ভিশন বাংলা ২৪

ভারতীয় পতাকার প্রতি সম্মান দেখালেন আফ্রিদি

সুইজারল্যান্ডের সেন্ট মরিজে আইস ক্রিকেট ম্যাচের পর আফ্রিদিকে ঘিরে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। সেখানেই পাকিস্তানি তারকার সঙ্গে সেলফি তোলার আবদার জানায় দর্শকরা।   ভারতের জাতীয় পতাকা হাতে নিয়ে আফ্রিদির সঙ্গে ছবি তোলার আবদার জানায় এক নারী ক্রিকেট ভক্ত। সেই আবদার ফেলতে পারেননি আফ্রিদি।   কখনও ভারতের প্রশংসা করে সমালোচিত হতে হয়েছে নিজ দেশে, আবার কখনও ভারতীয় ক্রিকেটারদের থেকে শিক্ষা নেওয়ার কথা বলে পড়তে হয়েছে সমর্থকদের তোপে। তবে, এত কিছু সত্ত্বেও ভারতের জন্য শহিদ আফ্রিদির ভালবাসা যে একই রকম আছে তা বোঝা গেল ইনস্টাগ্রামের একটি ভিডিও থেকে।   ভিডিওটিতে দেখা যাচ্ছে আফ্রিদির সঙ্গে ছবি তুলতে অতি উৎসাহী এক ভারতীয় তরুণী হাতে ধরে থাকা পতাকাকে মুড়ে ছবি তোলার আবদার করছেন। তরুণীর হাতের পতাকা মোড়া দেখে আফ্রিদি বলেন, 'আপনি পতাকাটা সোজা করুন।' পতাকা সোজা করার পরই তাঁর আবদার মেটান আফ্রিদি। ভারতীয় পতাকার সঙ্গে ফ্রেমবন্দি হয়ে যান আফ্রিদি নিজেও।   আফ্রিদির এই আচরণে তাঁর প্রতি সোশ্যাল মিডিয়ার টুইটারে ভালবাসা উজার করে দিয়েছে ভক্তরা।   এক সমর্থক লেখেন, আফ্রিদির সামনে আবেগে ভেসে গিয়ে মেয়েটি পতাকা মুড়ে ফেলেছিল। কিন্তু আফ্রিদি তাঁকে পতাকাটা খুলতে বলে। মানবতার একটি সুন্দর নিদর্শন।   আরেক ভক্ত লেখেন, এটি ছদ্ম জাতীয়তাবাদীদের কাছে শহিদ আফ্রিদির অসাধারণ বার্তা।

ভিশন বাংলা ২৪

বুধবার, ২২ এপ্রিল ২০২৬

ভারতীয় পতাকার প্রতি সম্মান দেখালেন আফ্রিদি

প্রকাশের তারিখ : ১১ ফেব্রুয়ারি ২০১৮

featured Image

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত