বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন

শিরোনাম :
নরসিংদী জেলা হাসপাতালে ডিবির ঝটিকা অভিযান: দালাল চক্রের ৪ সদস্য আটক, কারাদণ্ড ও জরিমানা শিক্ষার্থীদের ব্যাংক গ্যারান্টির সাপোর্টে ১০ লাখ টাকার ঋণ দেওয়ার নির্দেশ রমজানের ঘাটতি পূরণে ১০ শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে পিরোজপুরে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ঈদে উপচে পড়া ভিড়ে মুখর নরসিংদীর ড্রিম হলিডে পার্ক বগুড়ায়‘সাংবাদিকতার একাল-সেকাল’ শীর্ষক আলোচনা সভা ২০ বছরের প্রবাস সংগ্রাম—আজ কোটিপতি, তবু হৃদয় জুড়ে মানুষের জন্য ভালোবাসা পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন
সাধারণ ছুটি বাড়তে পারে আরো চার দিন

সাধারণ ছুটি বাড়তে পারে আরো চার দিন

ভিশন বাংলা ডেস্ক: দেশব্যাপী চলা সাধারণ ছুটি আরো চার দিন বাড়ছে। করোনাভাইরাসের কারণে গত ২৬ মার্চ থেকে ১৬ মে পর্যন্ত টানা ছুটি চলছে। ঈদুল ফিতরকে কেন্দ্র করে ছুটি শুরু হচ্ছে ২১ মে থেকে। এর আগে চার দিনের জন্য সরকারি অফিস খোলা হচ্ছে না বলে জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। এসংক্রান্ত প্রস্তাবে প্রধানমন্ত্রীর সম্মতির অপেক্ষায় আছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সায় পেলে আজ বুধবার বা আগামীকাল বৃহস্পতিবার সাধারণ ছুটি বৃদ্ধির প্রজ্ঞাপন জারি করা হবে।

সরকারের দায়িত্বশীল একাধিক সূত্রে কথা বলে জানা গেছে, ঈদ উপলক্ষে টানা ১০ দিনের সরকারি ছুটি দেওয়ার চিন্তা করছে সরকার। এ ক্ষেত্রে ২১ মে থেকে ৩০ মে পর্যন্ত ঈদ ছুটির ঘোষণা আসতে পারে। এর মধ্যে শবেকদরসহ দুই সপ্তাহের সাপ্তাহিক ছুটি যুক্ত থাকবে। ঈদ হতে পারে ২৫ মে। আর করোনা পরিস্থিতি ব্যাপক ধ্বংসাত্মক কোনো অবস্থানে না গেলে ১ জুন থেকে অফিস খোলার চিন্তা আছে সরকারের। তবে সব কিছুই নির্ভর করছে আগামী দুই সপ্তাহে করোনা পরিস্থিতি কোন দিকে যায় তার ওপর।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com