সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:১৭ অপরাহ্ন

শিরোনাম :
জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী
করোনার নতুন হটস্পট ব্রাজিল

করোনার নতুন হটস্পট ব্রাজিল

ভিশন বাংলা ডেস্ক: করোনা ভাইরাসের নতুন হটস্পট এখন ব্রাজিল। গেল ২৪ ঘণ্টায় রেকর্ড পরিমাণ ৮৮১ জনের মৃত্যু হয়েছে দেশটিতে। ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে।

আক্রান্ত ও মৃতের সংখ্যা হু ‍হু করে বাড়ছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে। এখন পর্যন্ত ১২ হাজার ৪শ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে। করোনায় আক্রান্ত হয়েছে ১ লাখ ৭৭ হাজার ৫৮৯ জন মানুষ। শুধুমাত্র ২৪ ঘন্টায় করোনা পজেটিভ এসেছে ৯ হাজার ২৫৮ জন মানুষের। আক্রান্তের সংখ্যার দিকে দিয়ে বিশ্বে ষষ্ঠ অবস্থানে রয়েছে ব্রাজিল।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি, ফ্রান্স, স্পেনের পরেই ব্রাজিলের অবস্থান। ওয়াশিংটনে একটি ব্রিফিংয়ে প্যান আমেরিকান স্বাস্থ্য সংস্থার কমিউনিকেবল রোগ বিভাগের প্রধান মার্কোস এসপিনাল বলেন, বেশ কয়েকটি দিন ধরে ব্রাজিলের যে পরিস্থিতি তা উদ্বেগ তৈরি করছে। বিশেষজ্ঞরা বলছেন ব্রাজিলে এ সংখ্যা আরো অনেক বেশি। গেল সপ্তাহে প্রকাশ পাওয়া গবেষণার লেখক ডোমিংগো আলভেস বলছেন, হাসপাতাল থেকে ছাড় পাওয়া মানুষের পরিসংখ্যান বলছে দেশে প্রকৃত সংক্রমণের সংখ্যা সরকারী হিসেবের চেয়ে ১৫ গুণ বেশি।

এদিকে এর আগে করোনাকে সামান্য ফ্লুর সাথে তুলনা করেছেন দেশটির প্রেসিডেন্ট জেইর বলসোনারো, সেই সাথে সবাইকে ঘরে থাকা বন্ধ করতে আহ্বান জানান তিনি। এর আগে চলতি মাসের ৮ তারিখ ৭৫১ জনের মৃত্যু রেকর্ড করা হয় ব্রাজিলে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com