শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:২৪ অপরাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
বরিশাল প্রেসক্লাবের নেতৃত্বে নেগাবান-মিরাজ

বরিশাল প্রেসক্লাবের নেতৃত্বে নেগাবান-মিরাজ

নিজস্ব প্রতিবেদক: বরিশাল প্রেসক্লাব নির্বাচনে অ্যাডভোকেট মু. ইসমাইল হোসেন নেগাবান সভাপতি এবং কাজী মিরাজ মাহমুদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গতকাল বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। পরে রাত পৌঁনে ১১টায় প্রধান নির্বাচন কমিশনার এমএম আমজাদ হোসাইন এই ফল ঘোষণা করেন।

নির্বাচনে সভাপতি পদে ইসমাইল হোসেন নেগাবান ৪০ ভোট এবং তার একমাত্র প্রতিদ্বন্দ্বী কাজী নাসির উদ্দিন বাবুল পেয়েছেন ৩১ ভোট। সাধারণ সম্পাদক পদে কাজী মিরাজ পেয়েছেন ৩৯ ভোট এবং তার একমাত্র প্রতিদ্বন্দ্বী কাজী আল-মামুন পেয়েছেন ৩১ ভোট। ১৭ সদস্যের কর্মকরী কমিটিতে সভাপতি ও সম্পাদক সহ ৭টিতে নেগাবান-মিরাজ প্যানেল এবং সম্পাদকীয় ও সদস্য সহ ১০টি পদে কাজী বাবুল-কাজী মামুন প্যানেলের প্রার্থীরা বিজয়ী হয়েছেন।   কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন এসএম জাকির হোসেন ও পুলক চ্যাটার্জি। এছাড়া এম. মোফাজ্জেল হোসেন সহ-সাধারন সম্পাদক, মোশারেফ হোসেন কোষাধ্যক্ষ রুবেল খান পাঠাগার সম্পাদক, সুখেন্দ এদবর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক, দেওয়ান মোহন ক্রীড়া সম্পাদক মো. নাসিরউদ্দিন দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়াও কার্যকরী পরিষদের সদস্য পদে বিজয়ীরা হলেন নজরুল হোসাইন চুন্নু (৫১ ভোট পেয়েছেন), মিজানুর রহমান (৪৭ ভোট পেয়েছেন), কে এম নয়ন (৪৫ ভোট পেয়েছেন), নুরুল আলম ফরিদ (৪৫ ভোট পেয়েছেন), সাগর বৈদ্য (৩৫ ভোট পেয়েছেন), মানবেন্দ্র বটব্যাল (৩৪ ভোট পেয়েছেন) ও সৈয়দ দুলাল (৩৪ ভোট পেয়েছেন। দেশের অন্যতম প্রাচীন বরিশাল প্রেসক্লাব নির্বাচনে ৮০ ভোটারের মধ্যে ৭৬জন সদস্য ভোট প্রদান করেন।  এর আগে দুই ব্যক্তির আবেদনের প্রেক্ষিতে গত ১৩ ডিসেম্বর বরিশাল সদর সিনিয়র সহকারী জজ আদালত প্রেসক্লাবের কার্যক্রমে স্থিতিবস্থা জারীর নির্দেশ দেয়। এর বিরুদ্ধে রিট করলে হাই কোর্টের অবকাশকালীন বেঞ্চ  ২২ ডিসেম্বর এক আদেশে নিম্ন আদালতের আদেশ বাতিল করেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com