মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ভারত থেকে আরো ২০ লাখ ডোজ টিকা আসছে আজ

ভারত থেকে আরো ২০ লাখ ডোজ টিকা আসছে আজ

ভিশন বাংলা ডেস্ক: সরকারের সঙ্গে চুক্তি অনুযায়ী ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে বেক্সিমকো ফার্মার মাধ্যমে আজ সোমবার (২২ ফেব্রুয়ারি) রাতে দেশে আসছে ২০ লাখ ডোজ করোনার টিকা। রাত ১১টা ১০ মিনিটে ভারতের স্পাইজেড বিমানের একটি ফ্লাইটে এই টিকা আসবে বলে বেক্সিমকো ফার্মা সূত্র জানিয়েছে।

এর আগে গত ২০ জানুয়ারি ভারত সরকারের উপহার হিসেবে দেওয়া ২০ লাখ ডোজ টিকা প্রথম দেশে আসে। পরে ২৫ জানুয়ারি চুক্তির আওতায় আসে ৫০ লাখ ডোজ টিকা।

তবে সরকারের সঙ্গে চুক্তি অনুযায়ী চলতি মাসে ৫০ লাখ ডোজ টিকা আসার কথা। এর মধ্যে আজ ২০ লাখ ডোজ টিকা এলেও বাকি ৩০ লাখ ডোজ টিকা কবে আসবে তা এখনো জানাতে পারেননি কেউ।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (টিকাদান) ডা. শামসুল হক আজ ২০ লাখ ডোজ টিকা আসবে বলে কালের কণ্ঠকে নিশ্চিত করলেও বাকি টিকার বিষয়ে কিছু জানাতে পারেননি।

গত ২৭ জানুয়ারি গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পরীক্ষামূলক টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর গত ৭ ফেব্রুয়ারি থেকে সারা দেশে গণ টিকাদান কার্যক্রম শুরু হয়েছে।

এদিকে করোনার টিকা নেওয়ার জন্য গতকাল পর্যন্ত ৩২ লাখ মানুষ নিবন্ধন করেছেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com