মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
বাতাসের মাধ্যমে ছড়াচ্ছে করোনা: গবেষণা

বাতাসের মাধ্যমে ছড়াচ্ছে করোনা: গবেষণা

ডেস্ক নিউজ: আন্তর্জাতিক মেডিক্যাল জার্নাল ল্যানসেটে একটি জার্নালে প্রকাশ করেছে যে, বাতাসের মাধ্যমে ছড়িয়ে পড়ছে প্রাণঘাতী করোনা ভাইরাস। গবেষকরা দাবি করেছেন, করোনা সৃষ্টিকারী ভাইরাস সার্স-কোভ-২ মূলত বাতাসেই ছড়াচ্ছে। এর উপযুক্ত প্রমাণও হাতে এসেছে গবেষকদের।

ড্রপলেটের মাধ্যমে করোনা ছড়ানোর প্রবণতা এখন প্রথম সারির দেশ গুলোয় নেই বললেই চলে। এর যথেষ্ট প্রমাণও পাওয়া গেছে।
‘কোঅপারেটিভ ইন্সটিটিউট ফর রিসার্চ ইন এনভায়রনমেন্টাল সায়েন্সেস’-এর কেমিস্ট জোসে লুই জিমেনেজ বলেন, ”খুব দ্রুত এই বিষয়টি বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়াও অন্যান্য হেলথ এজেন্সির দেখা উচিত।

জনগণকে সচেতন করার সময় বায়ুবাহিত এই সংক্রমণের বিষয়টি সবার নজরে আনা উচিত তাদের। তাহলেই করোনা সংক্রমণ ঠেকানো সম্ভব।
কোনো ভাইরাস বাতাসের মাধ্যমে ছড়ালে সহজেই তা পরিবেশে ছড়িয়ে পড়তে পারে। ভাইরাসে আক্রান্ত কোনও ব্যক্তি কথা, গান বা জোরে চিৎকার বা নিশ্বাস ছাড়লে সেই বায়ুকণা থেকেই সংক্রমণ ছড়ায়।
গবেষকদের মতে, ভেন্টিলেশন, এয়ার ফিল্টারেশনই এর থাকা বাঁচার পথ। এমনকি এই পরিস্থিতিতে ঘরে থাকলেও সবার মাস্ক পরে থাকাটাই বাঞ্ছনীয়।সেক্ষেত্রে মাস্কের কোয়ালিটির দিকেও নজর দিতে হবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com