শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
গৌরীপুরে সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে কলম বিরতি

গৌরীপুরে সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে কলম বিরতি

দিলীপ কুমার দাস ও মাসুদ আলম, ময়মনসিংহ  প্রতিনিধি:  সচিবলায়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের কর্তৃক প্রথম আলোর জ্যেষ্ঠ অনুসন্ধানী প্রতিবেদক রোজিনা ইসলামকে হেনস্তার প্রতিবাদসহ মিথ্যা মামলা প্রত্যাহার ও তার নিঃশর্ত মুক্তির দাবিতে ময়মনসিংহের গৌরীপুরে বৃহস্পতিবার (২০ মে, ২০২১) মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।
গৌরীপুর প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন আহবায়ক এইচএম খায়রুল বাসার। সঞ্চালনা করেন সদস্য সচিব মশিউর রহমান কাউসার।
বক্তব্য রাখেন সাংবাদিক ম. নূরুল ইসলাম, বেগ ফারুক আহাম্মেদ, কমল সরকার এড. জসীম উদ্দিন আহমেদ, আনোয়ার হোসেন শাহিন, মো. হুমায়ুন কবির, তিলক রায়, আলী হায়দার রবিন, শামীম খান, প্রমুখ।
এ সময় বক্তারা রোজিনা ইসলামসহ সকল সংবাদকর্মীর নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানোসহ আগামীকাল শুক্রবার (২১ মে/২০২১) উপজেলার সকল সাংবাদিকদের আহবান জানিয়ে একদিনের কলম বিরতির কমর্সূচি ঘোষনা করা হয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com