শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে পোস্টাল ব্যালট ভোট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোট গ্রহণ: জেলা প্রশাসক সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি একটি মহল নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে: তারেক রহমান রাজনৈতিক দলগুলো যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে: প্রেস সচিব সিংড়ায় বিয়াশ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ায় ফোর্স প্রদর্শন বাংলাদেশি সাংবাদিকদের মিডিয়া অ্যাক্রেডিটেশন পুনর্বিবেচনা করছে আইসিসি প্রধান উপদেষ্টার কাছে জাতীয় কর কাঠামো পুনর্বিন্যাস সংক্রান্ত কমিটির প্রতিবেদন পেশ কিশোরগঞ্জে লাঙ্গলের গণজোয়ার, গণসংযোগে জনসমর্থনের স্পষ্ট প্রতিফলন

রোজার আগেই আজহারুলকে হত্যার পরিকল্পনা ইমাম-আসমার

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৬ মে, ২০২১

নিজস্ব প্রতিবেদক: রমজান মাসের ৭ দিন আগে থেকেই আজহারুলকে হত্যার পরিকল্পনা করেন মসজিদের ইমাম ও নিহতের স্ত্রী আসমা আক্তার। বুধবার (২৬ মে) দুপুরে রাজধানীর কুর্মিটোলা র‍্যাব সদর দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। দক্ষিণখানে আলোচিত আজহারুল হত্যাকাণ্ড ইস্যুতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

তিনি বলেন, আজহারুলকে হত্যার পরিকল্পনা নিয়ে আলোচনা করতে মসজিদের ইমাম মাওলানা আব্দুর রহমান তার এক ছাত্রের নামে একটি মোবাইল ফোন ও সিম কিনে আসমা আক্তারকে দেন। ওই ফোনে হত্যা সম্পর্কে আলোচনা করতেন তারা। রোজা শুরুর সাত দিন আগে ইমাম ও আসমা আক্তার আজহারুলকে হত্যার পরিকল্পনা করেন। সেই পরিকল্পনা অনুযায়ীই গত ১৯ মে নিজের শয়নকক্ষে আজহারুলকে হত্যা করেন ইমাম আব্দুর রহমান। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। ওই মামলায় ১ নম্বর আসামি করা হয়েছে মসজিদের ইমাম মাওলানা আব্দুর রহমানকে (৫৪) আর ২ নম্বর আসামি করা হয়েছে নিহত আজাহারুলের স্ত্রী আসমা আক্তারকে (২৪)। প্রসঙ্গত, মঙ্গলবার (২৫ মে) ভোর ৫টার দিকে রাজধানীর দক্ষিণখান সরদার বাড়ি জামে মসজিদের সেপটিক ট্যাংক থেকে আজহারুলের (৪০) অর্ধগলিত খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে সরদার বাড়ি জামে মসজিদের ইমাম আব্দুর রহমানকে (৬৫) তাৎক্ষণিকভাবে আটক করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইমাম স্বীকার করেন, আজহারুলকে তিনিই হত্যা করেছেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com