শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
রাজধানীর বাসাবোতে প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, স্কুলছাত্রীর আত্মহত্যা

রাজধানীর বাসাবোতে প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, স্কুলছাত্রীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বাসাবো এলাকায় এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ।রোববার (০৫ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে তার মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয়।

এ ঘটনায় মেয়েটির বাবা সোমবার সকালে সবুজবাগ থানায় স্থানীয় দুই যুবকের বিরুদ্ধে ‘আত্মহত্যায় প্ররোচনার’ মামলা করেছেন। ১৪ বছর বয়সী মেয়েটি বাসাবোতে নানার বাড়িতে থেকে স্থানীয় একটি স্কুলে ষষ্ঠ শ্রেণিতে পড়ত। তার বাবা-মা থাকেন ধলপুর এলাকায় একটি বস্তিতে।সবুজবাগ থানার ওসি মোরাদুল ইসলাম বলেন, ‘প্রেমের ফাঁদে ফেলে ওই স্কুলছাত্রীর অশ্লীল ছবি ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল করছিল এক যুবক। একপর্যায়ে পরিবারের লোকজন বিষয়টি জানতে পারলে মেয়েটিকে শাসন করে। এরপর রোববার রাত সাড়ে ৮টার দিকে সে গলায় ফাঁস দেয়।’অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৯টার দিকে মেয়েটিকে মৃত ঘোষণা করেন।এরপর মেয়েটির বাবা সোমবার সকালে সবুজবাগ থানায় গিয়ে শামীম ও ফাহিম নামের দুই যুবকের বিরুদ্ধে মামলা করেন বলে জানান ওসি।ওই কিশোরীর বাবার রিকশার গ্যারেজ আছে। মা সিটি করপোরেশনের ক্লিনার। পরিবারের দুই বোনের মধ্যে মেয়েটি ছিল বড়।তার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানিয়েছেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com