শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
ময়মনসিংহে অটো শ্রমিক ও দুঃস্থদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি

ময়মনসিংহে অটো শ্রমিক ও দুঃস্থদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি

মো. মাসুদ আলম ভূঞা (ময়মনসিংহ বিভাগীয় ভ্রাম্যমান প্রতিনিধি):

ময়মনসিংহে শনিবার (১০ জুলাই) বিকেলে ময়মনসিংহ মহা-নগরের কালিবাড়ী রোডস্থ প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুল মাঠে ৩০০ কর্মহীন অটো শ্রমিক ও দুঃস্থদের মাঝে মাথাপিছু ১০ কেজি করে চাউল ও উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে । ১ হাজার দুঃস্থদের মাঝে এই উপহার বিতরণ করা হবে । ইতোমধ্যে ৩ হাজার মটর শ্রমিক ও ১ হাজার অসহায়দের মাঝেও উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে । লক ডাউনে এই উপহার বিতরণ চলবে ।

উপহার সামগ্রী বিতরণে প্রধান অতিথি হিসাবে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি উপস্থিত থেকে দুঃস্থদের হাতে উপহার সামগ্রী তুলে দেন । জেলা প্রশাসক মোঃ এনামূল হকের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু, পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, শ্রমিক নেতা দীলিপ সরকার । জেলা প্রশাসক জানান, এ যাবত জেলা পর্যায়ে সাড়ে ৩ শত মেট্রিক টন চাল ও সাড়ে ৭ লাখ টাকা ও প্রতিটি পৌরসভা ১০ মেট্রিক টন চাল ও ১ লাখ টাকা করে পেয়েছেন উপহার সামগ্রী হিসাবে ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com