মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ঢাবি ৭ কলেজ ও চবির ভর্তি পরীক্ষা একই দিনে

ঢাবি ৭ কলেজ ও চবির ভর্তি পরীক্ষা একই দিনে

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের ভর্তি পরীক্ষা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ভর্তি পরীক্ষা একই দিনে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে করে বিপাকে পড়েছেন সাধারণ শিক্ষার্থীরা। জানা গেছে, আগামী ৩০ অক্টোবর ঢাবি অধিভুক্ত সরকারি সাত কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা। আবার ৩০ ও ৩১ অক্টোবর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে।

শিক্ষার্থীরা অনেকেই এই দুই ইউনিটেই আবেদন করেছেন। কিন্তু একই দিনে দুই পরীক্ষার তারিখ হওয়ায় তাদের অংশ নিতে হবে যে কোনো একটিতে। এতে করে ভর্তিচ্ছুরা পড়েছেন দোটানায়। শিক্ষার্থীরা বলছেন, ভর্তি পরীক্ষায় অংশ নিতে দুই বিশ্ববিদ্যালয়ের ফরম পূরণ করেই আবেদন ফি জমা দিয়েছেন তারা। তাই শিক্ষার্থীদের কথা বিবেচনা করে যেকোনো একটি পরীক্ষার তারিখ পরিবর্তনের দাবি তাদের। এদিকে বিষয়টি নিয়ে সমাধানের আশ্বাস দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপ-উপাচার্য (শিক্ষা) ও অধিভুক্ত সাত কলেজের প্রধান সমন্বয়ক অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল।  তিনি বলেন, আমি বিষয়টি দেখছি। পরীক্ষা নিয়ন্ত্রকের সঙ্গে কথা বলে এর সমাধান করা হবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com