বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম :
বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও কেরাণীগঞ্জে ডিবি দক্ষিণের বিশেষ অভিযান: ৩টি পিস্তলসহ গ্রেফতার ২ জন ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংবাদ প্রকাশের পর ক্ষিপ্ত ওহাব: সাংবাদিককে ‘জারজ’ মন্তব্য, সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা
অস্কার ট্রফি চুরির চেষ্টা

অস্কার ট্রফি চুরির চেষ্টা

এন্টারটেইনমেন্ট ডেস্ক । অস্কার আয়োজন শেষ হতে না হতেই ফ্রান্সেস ম্যাকডর্ম্যান্ডের চোখ কপালে। খুঁজে পাচ্ছিলেন না তার অস্কার ট্রফি। সেরা অভিনেত্রী বিভাগে অস্কার জেতার আনন্দটা যখন সহকর্মীদের সঙ্গে ভাগাভাগি করে নিচ্ছিলেন তিনি, তখন ট্রফিটি সরিয়ে ফেলে টেরি ব্রায়ান্ট।

লস এঞ্জেলসের পুলিশ তাদের বিবৃতিতে জানিয়েছে ফ্রান্সেস ম্যাকডর্ম্যান্ডের অস্কার ট্রফি চুরি চেষ্টা করা টেরি ব্রায়ান্টকে আটক করা হয়। সে বিশ হাজার ডলার দণ্ড দিয়ে জামিন নিয়েছে। অভিষ্যতে তাকে কোর্টে হাজিরা দিতে হবে।

গভর্নর্স বলে অনুষ্ঠিত হওয়া অস্কারের আনুষ্ঠানিক রাতের ভোজের পাসধারি ছিলেন টেরি ব্রায়ান্ট।

অস্কার ট্রফি উদ্ধার করে তা আবার ফ্রান্সেস ম্যাকডর্ম্যান্ডের কাছে পৌছে দেয়া হয়েছে।

‘থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসৌরি’ সিনেমায় অভিনয়ের জন্য কেন্দ্রীয় চরিত্রের অভিনেত্রী বিভাগে সেরা হয়েছেন ফ্রান্সেস ম্যাকডর্ম্যান্ড। ২১ বছর পর দ্বিতীয়বারের মতো অস্কার পেয়েছেন মার্কিন এই অভিনেত্রী।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com