সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম :
জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী
দেয়ালচাপায় শিশু জিহাদের মৃত্যু: ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিশ

দেয়ালচাপায় শিশু জিহাদের মৃত্যু: ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিশ

আদালত প্রতিবেদক: রাজধানীর আজিমপুরের সরকারি কলোনির ধসে পড়া পুরনো সীমানাপ্রাচীরের নিচে চাপা পড়ে শিশু জিহাদের মৃত্যুর ঘটনায় কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

আজ বৃহস্পতিবার (১১ নভেম্বর) নোটিশটি পাঠানো হয়েছে স্বরাষ্ট্র সচিব, গণপূর্ত সচিব, গণপূর্ত ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সিইওসহ ৯ জন বরাবর। চিলড্রেন চ্যারিটি বাংলাদেশ ফাউন্ডেশন এবং বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) পক্ষে এটি পাঠিয়েছেন আইনজীবী আব্দুল হালিম।

সাত দিনের মধ্যে এ বিষয়ে জবাব না আসলে হাইকোর্টে রিট করার কথা বলা হয়েছে।

গত মঙ্গলবার (৯ নভেম্বর) সকালে রাজধানীর আজিমপুরের সরকারি কলোনির পুরনো সীমানাপ্রাচীরের পাশ দিয়ে বাবা নাজির হোসেনের হাত ধরে স্কুলের পথে হাঁটছিল শিশু জিহাদ। হঠাৎ প্রাচীরটির একটি অংশ ধসে পড়ে জিহাদের ওপর।

রক্তাক্ত শিশুপুত্রকে কোলে চেপে বাবা ছোটেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে। জরুরি বিভাগের চিকিৎসকরা জানিয়ে দেন, অনেক আগেই জিহাদ মারা গেছে।

পুলিশ ও স্বজনরা জানান, আজিমপুরের সরকারি কলোনির পুরনো সীমানাপ্রাচীর ধসে পড়েছিল জিহাদের ওপর। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পুলিশ কর্মকর্তারা বলেন, এ ঘটনায় কলোনির কারো দায় আছে কি না, তা কর্তৃপক্ষ খতিয়ে দেখবে।

জিহাদের বাবা নাজির হোসেন জানান, তিনি পরিবার নিয়ে লালবাগের শাহিদনগরের ১ নম্বর গলির মাস্টারবাড়িতে থাকেন। সেখানে তিনি পান-সুপারি বিক্রি করেন। তাঁর দুই ছেলের মধ্যে জিহাদ ছোট। সে আজিমপুর দিবাকালীন শিশুযত্ন কেন্দ্র স্কুলের প্রথম শ্রেণিতে পড়ত। প্রতিদিনের মতোই গতকাল সকাল ৮টার দিকে বাবার হাত ধরে কলোনির স্কুলে যাচ্ছিল। ৩২ নম্বর ওয়েস্টিন স্কুলের কাছে ঘটে দুর্ঘটনাটি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com