সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
মাদক সেবনে আমেরিকায় বছরে লক্ষাধিক প্রাণহানি

মাদক সেবনে আমেরিকায় বছরে লক্ষাধিক প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকায় গাড়ি দুর্ঘটনার চেয়েও বেশি মানুষ অতিরিক্ত মাদক সেবনে মারা যাচ্ছেন। ভয়াবহ রিপোর্ট পেশ করেছে এক মার্কিন সংস্থা। সেন্টার ফর ডিসিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) প্রতি বছরই মাদক সংক্রান্ত বিষয় নিয়ে একটি বাৎসরিক রিপোর্ট পেশ করে। এবারের রিপোর্টে তারা জানিয়েছে, গত এক বছরে মাদক নিয়ে আমেরিকায় মৃত্যু হয়েছে এক লাখ ৩০৬ জনের। মাদকের ওভারডোজের জন্যই তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

গত বছরের থেকে এবছর প্রায় ২৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে মৃত্যুর হার। ২০২০ সালে মৃত্যু হয়েছিল ৯৩ হাজার মানুষের। অ্যামেরিকায় মৃত্যুর প্রথম দশটি কারণের মধ্যে এখন অন্যতম মাদকের ওভারডোজ। সিডিসি-র বক্তব্য, নিউমোনিয়া, ফ্লু, গাড়ি দুর্ঘটনা, বন্দুকবাজের গুলিতে মৃত্যুর চেয়ে ড্রাগ ওভারডোজে মৃত্যুর হার বেশি।

সিডিসি’র বক্তব্য, ফেনটানিল বলে একটি রাসয়নিক ইদানীং বিভিন্ন মাদকে ব্যবহার করা হচ্ছে। তার জেরেই মৃত্যু হচ্ছে। ইদানীং হেরোইন জাতীয় মাদকের ব্যবহার কমেছে। ফেনটানিল জাতীয় রাসয়নিক দিয়ে তৈরি মাদক অনেক সস্তায় মিলছে। পার্টি ড্রাগ বলে পরিচিত এই ধরনের মাদক পাওয়াও সহজ, উত্তেজনাও বেশি। আর এই মাদক অতিরিক্ত সেবন করেই মৃত্যু হচ্ছে মানুষের। চীন থেকে এই রাসয়নিক অ্যামেরিকায় ঢুকছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

মার্কিন প্রশাসনের কাছে মাদক এখন একটি বড় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। কীভাবে মাদকের ব্যবহার কমানো যায়, তা নিয়ে একাধিক বৈঠক হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত কোনো সমাধানসূত্রে পৌঁছাতে পারেনি প্রশাসন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com