মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
চলতি সপ্তাহেই এসএসসির ফল প্রকাশ

চলতি সপ্তাহেই এসএসসির ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: চলতি সপ্তাহেই প্রকাশ করা হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল। শিক্ষা মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। বলা হয়েছে, আগামী ২৮ থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে যেকোনো দিন প্রকাশ হতে পারে পরীক্ষার ফলাফল। তবে চূড়ান্ত তারিখ এখনো নির্ধারিত হয়নি। খুব শিগগির ফলাফল প্রকাশের তারিখ চূড়ান্ত হবে।

এ দিকে, ৩০ ডিসেম্বর আগামী শিক্ষাবর্ষের বিনা মূল্যের পাঠ্যবই বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই দিন এসএসসি ও সমমানের ফলাফল প্রকাশ করা হতে পারে বলে আলোচনা চলছে।

শিক্ষা মন্ত্রণালয়ের সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফল প্রকাশের জন্য ২৬ থেকে ২৮ ডিসেম্বর সময় চাওয়া হয়েছিল। মালদ্বীপ সফরে থাকায় তিনি সময় দিতে পারেননি। ফলে নতুন করে ২৮ থেকে ৩১ ডিসেম্বর তিনদিন সময় চাওয়া হয়েছে। এর যে কোনো একদিন ফল প্রকাশ করা হবে।

উল্লেখ্য, গত ১৪ নভেম্বর থেকে সারাদেশে শুরু হয় চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা। সকাল ১০টায় শুরু হয়ে পরীক্ষা শেষ হয় সাড়ে ১১টায়। এ বছর মাধ্যমিক পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন। গত বছর এ সংখ্যা ছিল ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন। সে হিসাবে এবার পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ১ লাখ ৭৯ হাজার ৩৩৪ জন।

অন্য দিকে বাংলাদেশ ছাড়াও আটটি দেশে ৪২৯ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিয়েছে। দেশের বাইরে ৯টি কেন্দ্র হলো- জেদ্দা, রিয়াদ, ত্রিপলি, দোহা, আবুধাবি, দুবাই, বাহরাইন, ওমানের সাহাম ও গ্রিসের এথেন্স।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com