মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরো দুই সপ্তাহ বাড়ল

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরো দুই সপ্তাহ বাড়ল

নিজস্ব প্রতিবেদক: শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি ৬ ফেব্রুয়ারির পর আরো দুই সপ্তাহ বাড়ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ এক ভিডিও বার্তায় মন্ত্রী বলেন, ‘করোনা সংক্রমণের হার এখন শতকরা ৩০ ভাগের কাছাকাছি। এই পরিস্থিতিকে বিবেচনায় নিয়ে বিশেষজ্ঞদের পরামর্শক্রমে সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে যে আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শ্রেণিকক্ষে পাঠদান যে আপাতত ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ আছে সে সময়সীমা আরো দুই সপ্তাহ বৃদ্ধি করা হবে। ‘

মন্ত্রী আরো বলেন, ‘আমি আশা করি আমরা সবাই স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলব এবং তার মাধ্যমে আমাদের করোনা সংক্রমণের হার কমে আসবে এবং আমরা খুব শিগগিরই আমাদের শিক্ষার্থীদের স্বাভাবিক পরিবেশে শ্রেণিকক্ষে পাঠদানের জায়গায় নিয়ে যেতে পারব।

দেশে করোনাভাইরাসের নতুন ভেরিয়েন্ট ওমিক্রনের ঊর্ধ্বমুখী সংক্রমণ ও বিস্তার রোধে গত ২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের সব স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়। সেই সঙ্গে সব ক্লাস-পরীক্ষা স্থগিত করা হয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com