সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৪:০২ অপরাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
আমির হামজার স্বাধীনতা পুরস্কার বাতিল

আমির হামজার স্বাধীনতা পুরস্কার বাতিল

নিজস্ব প্রতিবেদক: সমালোচনার পর সাহিত্যে স্বাধীনতা পুরস্কারে মনোনীত হওয়া বিতর্কিত ব্যক্তি মো. আমির হামজার পুরস্কার (মরণোত্তর) বাতিল করেছে সরকার। আজ শুক্রবার সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

এর আগে গত মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিদের নাম প্রকাশ করার পর সাহিত্যে আমির হামজার পুরস্কারপ্রাপ্তি নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা দেখা দেয়। বিশেষ করে সাহিত্যাঙ্গনের লোকজন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমির হামজার পুরস্কার নিয়ে তীর্যক মন্তব্য করেন।

বিষয়টি সম্পর্কে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বুধবার (১৬ মার্চ) রাতে গণমাধ্যমকে বলেন, আমরা বিষয়টি খতিয়ে দেখছি। তদন্ত করা হচ্ছে। আমির হামজার লেখা পর্যালোচনা করা হচ্ছে।

মো. আমির হামজা একজন মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধকালীন মাগুরার শ্রীপুরে গড়ে ওঠা শ্রীপুর বাহিনীর একজন সদস্য। তাঁর উল্লেখযোগ্য তিনটি বই হচ্ছে ‘বাঘের থাবা’, ‘পৃথিবীর মানচিত্রে একটি মুজিব’ এবং ‘একুশের পাঁচালি’। তাঁর এই তিনটি বই প্রকাশিত হয়েছে যথাক্রমে ২০১৮, ২০২০ এবং ২০২১ সালে।

এর আগে ২০২০ সালে সাহিত্যে বিশেষ অবদানের জন্য স্বাধীনতা পুরস্কার প্রদান করা হয়েছিল এস এম রইস উদ্দিন নামে এক ব্যক্তিকে। ওই বারও পুরস্কার প্রদানকে ঘিরে তুমুল বিতর্ক তৈরি হলে সরকার রইস উদ্দিনের পুরস্কার বাতিল করে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com