সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন

শিরোনাম :
জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী
গণহত্যা স্মরণে এক মিনিট অন্ধকার থাকবে দেশ

গণহত্যা স্মরণে এক মিনিট অন্ধকার থাকবে দেশ

একাত্তরে নিরস্ত্র বাঙালির ওপর পাকিস্তানি হানাদার বাহিনীর গণহত্যা স্মরণে আগামী ২৫ মার্চ রাতে এক মিনিট অন্ধকার থাকবে সারাদেশ। ২৫ মার্চের কালরাত্রি স্মরণে রাত নয়টা থেকে নয়টা মিনিট পর্যন্ত সারাদেশে ব্ল্যাকআউট কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভা কক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জমান খাঁন কামাল সাংবাদিকদের এ কথা জানান। আগামী ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে এই সার্বিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মহান মুক্তিযুদ্ধ শুরুর প্রাক্কালে পাকিস্তানী হানাদার বাহিনীর নারকীয় নির্যাতন স্মরণে এই এক মিনিট সারাদেশ অন্ধকার রাখার কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। ওই দিন রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত সারাদেশে ব্ল্যাকআউট কর্মসূচি পালন করা হবে। এসময় দেশজুড়ে বিদ্যুত্ সরবরাহ বন্ধ থাকবে।’

আসাদুজ্জামান খাঁন বলেন, এবারই প্রথম ২৫ মার্চ গণহত্যা দিবস পালন করা হচ্ছে। ব্ল্যাক আউট কর্মসূচির অংশ হিসাবে ওই দিন কেন্দ্র থেকে ১ মিনিট বিদ্যুত্ সরবরাহ বন্ধ রাখা হবে। এটি প্রতীকী উদযাপন হতে যাচ্ছে। ব্যক্তিপর্যায়ে মাত্র এক মিনিটের জন্য সবাইকে বাতি নিভিয়ে দেয়ার জন্যও আহবান জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সুশৃঙ্খল পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধসহ রাজধানী ও এর আশপাশের এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com