মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
শিক্ষাপ্রতিষ্ঠানে সাম্প্রদায়িকতার সুযোগ নেই: শিক্ষামন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠানে সাম্প্রদায়িকতার সুযোগ নেই: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পূর্বপরিকল্পনা অনুযায়ী একটি গোষ্ঠী সাম্প্রদায়িক উসকানি দিচ্ছে। তবে এটি কোনো অবস্থায় সফল হবে না। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় চাঁদপুর সার্কিট হাউসে উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, নানা ইস্যু তৈরি করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এমন অস্থিতিশীল পরিবেশ করেও যখন সফল হচ্ছে না তখন আবারো নতুন নতুন পথ তৈরি করছে। এতে সজাগ রয়েছেন দেশের মানুষ এবং শিক্ষক সমাজও।

শিক্ষামন্ত্রী বলেন, দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে এই সরকারের আমলে কেউ সফল হওয়ার স্বপ্ন দেখা দিবাস্বপ্ন ছাড়া আর কিছুই না। তাই শিক্ষাপ্রতিষ্ঠানে সাম্প্রদায়িকতার কোনো সুযোগ নেই।

তবে ঢাকা কলেজে শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের মারামারি নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি শিক্ষামন্ত্রী।

পরে শিক্ষামন্ত্রী চাঁদপুর সার্কিট হাউস সম্মেলন কক্ষে সরকারি কর্মকতাদের সঙ্গে উন্নয়ন সভায় যোগ দেন। এতে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মিলন মাহমুদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com