রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন

শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে আমেনা ধর্ষণ ও হত্যা: মূলহোতাসহ ৭ জন গ্রেপ্তার কার্ড বিতরণে দুর্নীতি বন্ধে ইন্টিগ্রেটেড সিস্টেমে যাচ্ছে সরকার: প্রতিমন্ত্রী পুতুল ফোনে জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো
যৌবন ধরে রাখতে আজই ত্যাগ করুন এই অভ্যাস

যৌবন ধরে রাখতে আজই ত্যাগ করুন এই অভ্যাস

এক্সক্লুসিভ ডেস্ক: শরীরে একটা ছাপ পড়ে বয়স যদি বাড়ে, এটা একটা স্বাভাবিক ব্যাপার। তবে কতটুকু ধরে রাখা যায় সেটা নিয়ে চেষ্টা করার দোষ কোথায়। বড় কথা, সময়টাকো তো আর আটকে রাখা সম্ভব নয়, সে তার নিজের নিয়মেই কাজ করে যায়।

এই সময়টা যেমন চুলে রুপোলি রেখা দেখা যায়, তেমনই চোখের কোনায় বা ঠোঁটের ভাঁজেও আভাস মেলে বয়সের। কিন্তু সময়ের ক্রমশ এগিয়ে আসা থাবা ঠেকিয়ে রাখতে হলে, নিজের যৌবন ধরে রাখতে চাইলে কিছু অভ্যাস এখনই বদল করুন।

আমাদের ত্বক ঠিক রাখার জন্য কত কাঠখড়ই না পোড়াতে হয়। মুখ রোজ পরিষ্কার করা, টোনার লাগানো, ময়শ্চারাইজার লাগিয়ে আর্দ্র রাখা। এসব করা সত্ত্বেও অলক্ষেই থাবা বসায় আমাদের বয়সের দাগ। বিশেষ করে ৩০ পেরনোর পর। এই সময় চোখের নিচের ত্বকে দাগ ও বলিরেখা স্পষ্ট হতে দেখা যায়।

আমাদের ত্বক ঠিক রাখার জন্য কত কাঠখড়ই না পোড়াতে হয়। মুখ রোজ পরিষ্কার করা, টোনার লাগানো, ময়শ্চারাইজার লাগিয়ে আর্দ্র রাখা। এসব করা সত্ত্বেও অলক্ষেই থাবা বসায় আমাদের বয়সের দাগ। বিশেষ করে ৩০ পেরনোর পর। এই সময় চোখের নিচের ত্বকে দাগ ও বলিরেখা স্পষ্ট হতে দেখা যায়।

তবে, বিশেষজ্ঞদের মতে মুখে অকালে বয়সের দাগ পড়লে কিন্তু আপনার ভূমিকা নিয়েও প্রশ্নের মুখে পড়তে হয়। আসলে আমরা কিছু ভুল করি যা ত্বক পরিচর্যা বা সাজগোজের সময় অজান্তেই হয়ে যায়।

আইলাইনার পরার সময় রেখা যাতে নিঁখুত হয়, তার জন্য হাত দিয়ে চোখটা টেনে ধরে রাখেন অনেকই। এই অভ্যেস যদি আপনারও থাকে তাহলে এখনই বন্ধ করে দিন। বিশেষজ্ঞদের মতে, আমাদরে চোখের চারপাশের চামড়া অত্যন্ত নরম ও পাতলা।

এই অংশে যদি বারবারই টান পড়ে তাহলে চোখের কোল ফুলে যায় অস্বাভাবিকভাবে। এ ছাড়া বিশেষজ্ঞদের মতে, চোখের নিচে পাতলা উপশিরা বা রক্তজালকগুলোতে টান পড়ে যার ফলে ছিঁড়ে যেতে পারে। আর এর থেকেই জন্ম নিতে পারে বলিরেখা।

আপনি যদি সারাক্ষণ কম্পিউটার বা ল্যাপটপে কাজ করেন,তাহলে সে ক্ষেত্রে সরাসরি স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলে চোখের চারপাশে চামড়া কুঁচকে যেতে পারে।কম্পিউটারের স্ক্রিন থেকে অন্তত দেড় থেকে দু’ ফুট দূরত্ব বজায় রাখার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com