সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
বুস্টার ডোজ সপ্তাহ ৪ থেকে ১০ জুন

বুস্টার ডোজ সপ্তাহ ৪ থেকে ১০ জুন

নিজস্ব প্রতিবেদক: আগামী ৪ থেকে ১০ জুন পর্যন্ত দেশব্যাপী সরকারিভাবে করোনা টিকার বুস্টার ডোজ সপ্তাহ পালন করা হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে স্বাস্থ্য অধিদফতর, স্বাস্থ্যসেবা বিভাগ ও স্বাস্থ্য শিক্ষা ব্যুরো এ উদ্যোগ নিয়েছে।

মঙ্গলবার (৩১ মে) স্বাস্থ্য অধিদফতরের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

এ ক্যাম্পেইনের আওতায় ১৮ বছর বা তদূর্ধ্ব বয়সী সব মানুষ বুস্টার ডোজ নিতে পারবেন। করোনার টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার ৪ মাস পার হলেই বুস্টার ডোজ নেওয়া যাবে।

৪ থেকে ১০ জুনের মধ্যে যেকোনো দিন সকাল ৯টা থেকে নির্ধারিত টিকাকেন্দ্রে ভ্যাকসিনের প্রথম ও দ্বিতীয় ডোজের পাশাপাশি বুস্টার ডোজ নেওয়া যাবে।

বুস্টার ডোজ নেওয়ার সময় অবশ্যই টিকা কার্ডের দুটি প্রিন্টেড কপি সঙ্গে থাকতে হবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com