মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
শুদ্ধাচার পুরস্কার পেলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক

শুদ্ধাচার পুরস্কার পেলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক

নিজস্ব প্রতিবেদক: ২০২১-২০২২ অর্থবছরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দপ্তর প্রধানদের মাঝে শুদ্ধাচার পুরস্কারের জন্য মনোনীত হয়েছেনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম।

পুরস্কার হিসেবে তিনি সার্টিফিকেট, ক্রেস্ট এবং ১ (এক) মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ পাবেন। তিনি ২০২০ সালের ২০ অক্টোবর প্রাথমকি শিক্ষা অধিদপ্তরে মহাপরিচালক হিসেবে যোগদান করেন। এর পূর্বে তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

এ ছাড়াও তিনি বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি পেশাগত প্রয়োজনে পৃথিবীর নানা দেশে প্রশিক্ষণ ও কনফারেন্সে যোগদান করেন।

১৯৮৯ সালের ২০ ডিসেম্বর বিসিএস (প্রশাসন) ক্যাডারে যোগ দেয়া এ কর্মকর্তা ১৯৬৩ সালে চট্টগ্রাম জেলার পটিয়ায় জন্মগ্রহণ করেন। তিনি দুই কন্যা ও এক পুত্র সন্তানের জনক।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com