মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন

শিরোনাম :
খাল খননে জলাবদ্ধতা কমবে, বাড়বে কৃষি উৎপাদন: সোহেল মঞ্জুর ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
ব্রাহ্মণবাড়িয়ায় কোরবানির পশুর হাট ও বর্জ্য ব্যবস্থাপনাসহ বিশেষ আইনশৃঙ্খলা সভা

ব্রাহ্মণবাড়িয়ায় কোরবানির পশুর হাট ও বর্জ্য ব্যবস্থাপনাসহ বিশেষ আইনশৃঙ্খলা সভা

ব্রাহ্মণবাড়িয়া থেকে রিফাত আন নাবিল :
আসন্ন ঈদুল আযহাকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় কোরবানির পশুর হাট ও বর্জ্য ব্যবস্থাপনাসহ সার্বিক আইনশৃঙ্খলা বিষয়ে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, সিভিল সার্জন ডাক্তার মোঃ একরাম উল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামিসহ বিজিবি, র‌্যাব ও বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
সভায় পশুর হাটে চাঁদাবাজি ও জাল টাকা রোধে নানা সিদ্ধান্ত নেয়ার পাশাপাশি সীমান্ত দিয়ে পশু চামড়ার অবৈধ পাচার রোধে বিজিবির তৎপরতা বৃদ্ধিসহ নানা সিদ্ধান্ত গৃহিত হয়। এছাড়াও কোরবানি শেষে পশু বর্জ্য দ্রুত অপসারণ এবং মহাসড়কে ঈদের আগে ও পরের ৩ দিন মোটরসাইকেলে করে এক জেলা থেকে অন্য জেলায় পারাপর বন্ধে সংশ্লিষ্টদের দিক নির্দেশনা দেয়া হয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com