মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন

শিরোনাম :
খাল খননে জলাবদ্ধতা কমবে, বাড়বে কৃষি উৎপাদন: সোহেল মঞ্জুর ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
এবারও চামড়ার ন্যায্য মূল্য থেকে বঞ্চিত দরিদ্র মানুষেরা

এবারও চামড়ার ন্যায্য মূল্য থেকে বঞ্চিত দরিদ্র মানুষেরা

নিজস্ব প্রতিবেদক: এবারও কোরবানির পশুর চামড়ার মূল্য অসহায় সম্বলহীন দরিদ্র মানুষেরা না পাওয়ায় ক্ষোভ ও হতাশা ব্যক্ত করেছে বাংলাদেশ সাধারণ নাগরিক সমাজ।

সোমবার (১১ জুলাই) বাংলাদেশ সাধারণ নাগরিক সমাজের আহ্বায়ক মহিউদ্দিন আহমেদ সংগঠনটির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ ক্ষোভ প্রকাশ করেন।

বিবৃতিতে তিনি বলেন, বরাবরের মতো এবারও চামড়ার ন্যায্য মূল্যের প্রাপ্ত অর্থ থেকে বঞ্চিত অসহায় দরিদ্র মানুষেরা। ২০১৭ সালে প্রডাক্ট অব দ্যা ইয়ার স্বীকৃতি পায় চামড়া শিল্প। বর্তমানে দেশের তৃতীয় বৃহত্তম রপ্তানি শিল্প এ খাত। ২০২৫ সালের মধ্যে বিশ্বের চামড়া শিল্পের রপ্তানিকারক দেশের মধ্যে দশম স্থান অধিকার করতে পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ। ‌২০২৪ সালের রপ্তানির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে পাঁচ বিলিয়ন ডলার, যা মোট জিডিপির এক শতাংশ।

তিনি বলেন, কিন্তু বাস্তবতা হচ্ছে রোববার বিকেল এবং আজ বৃহৎ চামড়ার বাজার পোস্তায় চামড়ার দাম মাঝারি আকারের গরুর ৩০০ থেকে ৭০০ টাকা। আর বড় আকারের গরুর চামড়া ৫০০ থেকে ৮০০ টাকার মধ্যে। সবচেয়ে অবাক করার বিষয় কোরবানিদাতার কাছ থেকে চামড়া কিনতে কোনো ব্যক্তিকে এখন আর পাড়া মহল্লায় দেখা যায় না।

চামড়ার প্রকৃত মূল্য না পাওয়া গেলেও ফিনিশড চামড়ার তৈরি জুতা এবং ব্যাগের মূল্য আকাশছোঁয়া। তাহলে প্রশ্ন থেকেই যায় কাঁচা চামড়ার মূল্য নিয়ে একটি অসৎ উদ্দেশ্য হাসিল করা হচ্ছে নাকি? সরকার এ ব্যাপারে প্রয়োজন উদ্যোগ গ্রহণ না করে নিষ্ক্রিয়তা প্রদর্শন কেন করছে সেটিও আমাদের কাছে বোধগম্য নয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com