মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ছাত্র বৈষম্য আন্দোলনে আহতদের জন্য আর্থিক সহায়তা নিয়ে পাশে বিএনপি নেতা মোঃ সাইফুল ইসলাম

ছাত্র বৈষম্য আন্দোলনে আহতদের জন্য আর্থিক সহায়তা নিয়ে পাশে বিএনপি নেতা মোঃ সাইফুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক
গত জুলাই-আগষ্ট ২০২৪ এ ছাত্র-জনতার বৈষম্য আন্দোলনে আহত ছাত্র-জনতার জন্য আর্থিক সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও হাতিরঝিল থানা বিএনপি’র প্রভাবশালী যুগ্ম আহবায়ক মোঃ সাইফুল ইসলাম। তিনি আজ ২০.১১.২০২৪ বুধবার বিকেলে ছাত্র বৈষম্য আন্দোলনে আহতদের খোঁজখবর নিতে পঙ্গু হাসপাতাল যান এবং আহতদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন। এছাড়াও তিনি আহতদের বর্তমান অবস্থা দেখে ভবিষ্যতেও পাশে থাকার ঘোষণা দেন।
পঙ্গু হাসপাতালে আহতদের দেখতে গিয়ে তিনি বলেন, ফ্যাসিস্ট খুনি হাসিনার দুঃসশাসনের স্মৃতি ভুলে যাওয়া যাবেনা। গল্প, বই, ছবি বিভিন্নভাবে এই অত্যাচারের স্মৃতিগুলো লিপিবদ্ধ করে রাখতে হবে। হাসিনা কতটা বর্বর, নৃশংস তার বিচার না হলে নতুনভাবে আবার তার সন্ত্রাসী বাহিনী মাথাচাড়া দিয়ে উঠবে। ফ্যাসিস্ট খুনি হাসিনার বিচার এই বাংলার মাটিতেই হবে।
এছাড়াও তিনি হাতিরঝিল থানার বিভিন্ন ইউনিটের অসহায় ও মেহনতী মানুষের পাশে থেকে বিভিন্নভাবে সাহায্য ও সহযোগিতা করে আসছেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com