মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন

শিরোনাম :
খাল খননে জলাবদ্ধতা কমবে, বাড়বে কৃষি উৎপাদন: সোহেল মঞ্জুর ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
গাজীপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ অনুষ্ঠিত

গাজীপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: গাজীপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা’ ২০২২ ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ জুলাই) বেলা সাড়ে ১১টায় শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল সড়কের প্রেসক্লাবের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

গাজীপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক মাসুদুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাহিম সরকারের পরিচালনায় সভার শুরুতে ক্লাবের প্রয়াত সকল সাংবাদিক ও সদস্যদের রুহের মাগফিরাত কামনায় দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে সাধারণ সম্পাদক ২০২১-২০২২ মেয়াদে বার্ষিক প্রতিবেদন সাধারণ সভায় উপস্থাপন করেন।

এ সময় উপস্থিত সকল সদস্যবৃন্দ বার্ষিক প্রতিবেদন সকলের উপস্থিতিতে উপস্থাপন করার জন্য সাধারণ সম্পাদককে সমর্থন জানিয়ে প্রদিবেদন অনুমোদন করেন।

সাধারণ সম্পাদক দুপুর ১টায় উম্মুক্ত আলোচনার জন্য প্রস্তাব করলে সাবেক সভাপতি অধ্যাপক আমজাদ হোসেন, অধ্যাপক এনামুল হক, সহ সভাপতি সৈয়দ মোকছেদুল আলম লিটন, সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ ফারুক, কার্যনির্বাহী সদস্য মাহতাব উদ্দিন আহম্মদ, সদস্য আতিকুর রহমান, সভায় তাদের বক্তব্য তুলে ধরে পরামর্শ ও মতামত পেশ করেন।

সংগঠনের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের উপস্থিতিতে বার্ষিক সাধারণ সভায় প্রাণচাঞ্চল্য ফিরে আসে। বার্ষিক সাধারণ সভা সফল করার লক্ষ্যে সকাল থেকে সার্বিকভাবে সহযোগীতা করার জন্য কোষাধ্যক্ষ আবিদ হোসেন বুলবুল, দপ্তর সম্পাদক সাদেক আলী ও সদস্য কাজী মোহাম্মদ মকবুল হোসেনকে উপস্থিত সকলে ধন্যবাদ জানান।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com