সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১১:১০ অপরাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
শিক্ষাপ্রতিষ্ঠান কোন দুই দিন ছুটি, জানাবে মন্ত্রণালয়

শিক্ষাপ্রতিষ্ঠান কোন দুই দিন ছুটি, জানাবে মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক: জ্বালানি সাশ্রয়ে আগামী বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অফিস সময় নির্ধারণ করা হয়েছে। তা ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান সপ্তাহে দুই দিন বন্ধ থাকবে। ওই দিন থেকে ব্যাংক খোলা থাকবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

আজ সোমবার (২২ আগস্ট) মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদসচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

মন্ত্রিপরিষদসচিব বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান সাপ্তাহিক দুই দিন বন্ধের সিদ্ধান্ত হয়েছে। তবে কবে থেকে এবং সপ্তাহে কোন কোন দিন বন্ধ থাকবে তা জানিয়ে শিক্ষা মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করবে৷

এ ছাড়া আমনের সেচের সুবিধার জন্য আগামী ১২-১৫ দিন গ্রামে মধ্যরাত থেকে ভোর পর্যন্ত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রিপরিষদসচিব।

এর আগে সচিব জানান, বুধবার থেকে দেশের সরকারি, স্বায়ত্তশাসিত এবং সরকারি অধীনের অফিস চলবে সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। আর ব্যাংক চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com