সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
বিয়ে অভিনেত্রীদের ক্যারিয়ারের মৃত্যু ঘটায়

বিয়ে অভিনেত্রীদের ক্যারিয়ারের মৃত্যু ঘটায়

মুম্বাই- আবারও রুপালি পর্দায় রানি মুখার্জি। ‘হিচকি’ শিরোনামের সিনেমার মাধ্য দিয়ে তিনি বলিউডে নিয়মিত হচ্ছেন। নিজের জন্মদিনে এক টুইটারে রানি ২২ বছরের ক্যারিয়ার, সংসার জীবন, মাতৃত্ব ও অন্যান্য বিষয় নিয়ে খোলামেলা বক্তব্য দেন।

খোলা চিঠিতে রানি লিখেছেন, ‘৪০ বছরে পা দিয়েছি। ২২ বছরের ক্যারিয়ার আমার৷ এই ২২ বছরে অনেক কিছু পেয়েছি আবার অনেক কিছু হারিয়েছি। তবে যা পেয়েছি, তা অনেক। এর জন্য সবাইকে ধন্যবাদ। সিনেমার মধ্যে দিয়ে শুধু বিনোদন নয়, সমাজকে পাল্টানোর সুযোগ পেয়েছি। সাধারণ মানুষের জীবনের যাত্রা দেখাতে পেরেছি। এজন্য আমি আমার সিনেমার পরিচালকদের ধন্যবাদ জানাই।’

অভিনেত্রী বলেন, ‘আমার জন্মই হয়েছে অভিনেত্রী হওয়ার জন্য, এটা আমি এখন পুরোপুরি উপলব্ধি করতে পারি। তবে একজন নারী হিসেবে বলতেই হয়, ২২ বছরের দীর্ঘ যাত্রাটি আমার জন্য সহজ ছিল না। প্রতিদিন নিজেকে তুলে ধরতে হয়েছে। অভনেত্রীদের প্রতিদিন নিজেকে প্রমাণ করতেই হয়। একজন নারীর ক্যারিয়ার খুব অল্প সময়ের হয়। বিয়ে অভিনেত্রীদের ক্যারিয়ারের মৃত্যু ঘটায়। বক্স অফিসে একচ্ছত্র দাপট থাকতে পারে না নারীদের। আমি এসব কথা যদিও খুব ঘৃণা করি। তারপরেও বলতে হয়, বলিউডের প্রেক্ষাপটে নারীকেন্দ্রিক সিনেমা খুব ঝুঁকিপূর্ণ।’

তিনি বলেন, চেহারা থেকে নাচ, পোশাক থেকে আচরণ সবকিছুই প্রতি মুহূর্তে বিচারের কাঠগড়ায় তোলা হয়। আর সে সব পেরিয়ে পেরিয়েই একজন অভিনেত্রীকে এগোতে হয়। বলিউডে নারীরা নিজের জায়গা তৈরি করতে প্রচুর লড়াই করেন। আমিও তা করেছি ৷ আর বিবাহিত হলে লড়াইটা আরও বেড়ে যায় ৷ মা হয়ে যাওয়া একজন বিবাহিতা নায়িকার স্বপ্ন সবশেষে কফিন বন্দী হতে হয়। উচ্চাভিলাসিতা ও আকাঙ্ক্ষা- এসব পক্ষপাতমূলক ছকের বাইরে আমাদের বাঁচতে হয়। এগুলোকে আমাদের প্রতিদিন জয় করার চেষ্টা করে বাস করতে হয়। তবে অভিনয়ের জন্য যে কোনও লড়াইয়ের জন্য প্রস্তুত।’

সূত্র : হিন্দুস্তান টাইমস

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com