সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
এইচএসসি-সমমানের পরীক্ষায় পাসের হার ৮৫.৯৫

এইচএসসি-সমমানের পরীক্ষায় পাসের হার ৮৫.৯৫

নিজস্ব প্রতিবেদক : এবারের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৭৬ হাজার ২৮২ জন শিক্ষার্থী। এ বছর ১১টি বোর্ডে পাসের হার ৮৫ দশমিক ৯৫ শতাংশ।

ফলাফলে দেখা গেছে, ৮০ হাজার ৫৬১ জন ছেলে জিপিএ-৫ পেয়েছে। আর ৯৫ হাজার ৭২১ জন মেয়ে পেয়েছে জিপিএ-৫। এ ছাড়া পাসের হারেও এগিয়ে আছে মেয়েরা। মোট পাসের হার ৮৫ দশমিক ৯৫ শতাংশ। এর মধ্যে মেয়েরা পাস করেছে ৮৭ দশমিক ৪৮ শতাংশ। আর ছেলেরা পাস করেছে ৮৪ দশমিক ৫৩ শতাংশ।

এবার মোট পরীক্ষার্থী ছিল ১১ লাখ ৭৭ হাজার ৩৮৭ জন। এর মধ্যে মেয়ে ছিল পাঁচ লাখ ৬৭ হাজার ৮৬৫ জন। তাদের মধ্যে পাস করেছে চার লাখ ৯৬ হাজার ৭৪৩ জন। আর ছেলে পরীক্ষার্থী ছিল ছয় লাখ ৯ হাজার ৫২২ জন। তাদের মধ্যে পাস করেছে পাঁচ লাখ ১৫ হাজার ২৪৪ জন।

আজ বুধবার দুপুর পৌনে ১২টার দিকে কম্পিউটারের বোতাম চেপে প্রধানমন্ত্রী এই পরীক্ষার ফল প্রকাশ করেন। এর আগে সকাল সোয়া ১১টার দিকে এই পরীক্ষার ফলাফলের অনুলিপি প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী দীপু মনি। এ সময় তাঁর সঙ্গে ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। পরে বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানরা ফলাফলের অনুলিপি প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের চামেলী হলে এই অনুষ্ঠান হয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com