সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৮:১০ অপরাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
বিশ্ববিদ্যালয়গুলোকে কর্মসংস্থানভিত্তিক কার্যক্রম চালানোর নির্দেশ রাষ্ট্রপতির

বিশ্ববিদ্যালয়গুলোকে কর্মসংস্থানভিত্তিক কার্যক্রম চালানোর নির্দেশ রাষ্ট্রপতির

নিজস্ব প্রতিবেদক :

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন উচ্চশিক্ষা শেষে যাতে কর্মসংস্থান হয় সেদিকে লক্ষ্য রেখেই বিশ্ববিদ্যালয়গুলোকে শিক্ষা কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছেন।

 

আজ সোমবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহর  নেতৃত্বে কমিশনের সাত সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধিদল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ নির্দেশনা দেন।

 

পরে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন ব্রিফিং এ জানান, সাক্ষাতকালে ইউজিসি চেয়ারম্যান কমিশনের সার্বিক কর্মকান্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

 

ইউজিসি চেয়ারম্যান শিক্ষার গুণগতমান নিশ্চিত করতে এবং আগামীতে যাতে গুচ্ছভিত্তিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হয় সে ব্যাপারে নানা পদক্ষেপ তুলে ধরেন।

 

রাষ্ট্রপতি বলেন, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হলে তথ্য-প্রযুক্তির জ্ঞানে সমৃদ্ধ হতে হবে।

 

প্রতিটি বিশ্ববিদ্যালয় যেন গবেষণা কার্যক্রমকে  অগ্রাধিকার দেয় তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে নির্দেশ দেন তিনি।

 

স্থানীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের  চাহিদা বিবেচনায় নিয়ে শিক্ষা কারিকুলাম প্রণয়ন করারও কথা বলেন রাষ্ট্রপতি।

 

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বিশ্ববিদ্যালয়গুলোয় নিয়মিত সমাবর্তন সম্পন্ন করার পরামর্শ দেন।

 

তিনি দ্বিতীয় মেয়াদে ইউজিসি চেয়ারম্যান নিযুক্ত হওয়ায়  প্রফেসর ড. কাজী শহীদুল্লাহকে অভিনন্দন জানান।

 

এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম এবং সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান  উপস্থিত ছিলেন।
খবর বাসস

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com